ইউরোপজুড়ে রেফ্রিজারেটরের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে হ্যাকাররা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৩ নভেম্বর ২০২৬, ২২:৪২ আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ২২:৪২

ইউরোপের খাদ্য খাত লক্ষ্য করে ফ্রিজিং ও কোল্ড স্টোরেজ সিস্টেমে ব্যাপক সাইবার হামলার অভিযোগ উঠেছে। সোমবার আটটি দেশে বিপর্যয়ের পর মঙ্গলবার জার্মানি, গ্রিস ও ইতালিতেও রেফ্রিজারেশন ব্যবস্থা বিকল হওয়ার খবর পাওয়া গেছে। হ্যাকাররা দূর থেকে তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকৃত করে কুলিং সিস্টেমকে হিটিং বা ডিফ্রস্ট মোডে বদলে দেওয়ায় বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী নষ্ট হয়েছে।

জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া ও বাভেরিয়ায় সুপারমার্কেটের কোল্ড স্টোরেজগুলো রাতারাতি গরম করে ফেলা হয়। ক্ষতিগ্রস্ত সুপারমার্কেট চেইন ক্যাপ-এর স্বত্বাধিকারী সংগঠন ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হামলা এবং খাবার ফেলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রিসের রাজধানী এথেন্সের কিফিসিয়া এলাকার একটি মাংসের দোকানের তাপমাত্রা হ্যাকাররা কায়দা করে ১৫০ ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করে। দোকানের মালিক জিওরগোস বুম্পাস বলেন, তারা ফ্রিজের তাপমাত্রা ১৫০ ডিগ্রি সেলসিয়াস করে দিয়েছিল। সিস্টেমে ঢুকতে না পারায় আমরা ম্যানুয়ালি কিছু করতে পারছিলাম না। পরে ওয়াই-ফাই সংযোগ বিচ্ছিন্ন করে ও টেকনিশিয়ানের সাহায্যে দুই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

ইতালির কোনাড চেইনের পাঁচটি স্টোরে এ ধরনের হামলা হলেও সরকার জানিয়েছে, ক্ষতি সীমিত রাখা গেছে। ইতালির পোস্টাল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এর আগে সুইডেন, বেলজিয়াম, এস্তোনিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও ডেনমার্কে একই ধরনের হামলা ঘটে। ফিনল্যান্ড ও যুক্তরাজ্যের মাংস প্রক্রিয়াজাতকরণ শিল্পেও এমন বিশৃঙ্খলা দেখা গেছে। সুইডেনে একটি ফ্রিজারের তাপমাত্রা ৫৫ ডিগ্রি সেলসিয়াস হয়ে মেঝে পানিতে ভেসে যায়। বেলজিয়ামে ইনস্টলার কোম্পানি সাবকোবেল জানায়, হ্যাকাররা দূর থেকে ইভাপোরেটর ডিফ্রস্ট মোডে পাঠিয়ে দেয়। এতে এক দোকানদারেরই অন্তত ৬০ হাজার ইউরোর খাবার নষ্ট হয়।

ডেনফসের বরাতে জানা যায়, নেদারল্যান্ডসে অন্তত ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে, যেগুলোর বেশিরভাগই ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে পরিচালিত হচ্ছিল।

ইইউ-এর কৃষি ও খাদ্য বিষয়ক কমিশনার ক্রিস্টোফ হ্যানসেন এই ঘটনাকে ইউরোপের খাদ্য নিরাপত্তাকে ব্যাহত করার একটি সুপরিকল্পিত চেষ্টা হিসেবে আখ্যা দেন। তবে তিনি জানান, সার্বিক খাদ্য নিরাপত্তা এখনও ঝুঁকির মুখে পড়েনি, তবে সাপ্লাই চেইনের সুরক্ষা বাড়াতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এএ/
সম্পর্কিত
বাংলাদেশ এআই বিজনেস সামিট শুরু বৃহস্পতিবার
বিক্রি ও মুনাফায় পূর্বাভাসের চেয়ে এগিয়ে অ্যাপল
অভয়ারণ্য থেকে ৫ হাজার বিরল প্রজাতির পিঁপড়ার বাসা চুরি, তদন্তে পুলিশ
সর্বশেষ খবর
ছেলের লাশ নিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি বাবা, কেঁদে কেঁদে বললেন ‌‘মাফ করে দিলাম’
ছেলের লাশ নিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি বাবা, কেঁদে কেঁদে বললেন ‌‘মাফ করে দিলাম’
তিন দিন বন্ধ থাকবে সামিটের টার্মিনাল: গ্যাস সংকট বাড়বে কতটা?
তিন দিন বন্ধ থাকবে সামিটের টার্মিনাল: গ্যাস সংকট বাড়বে কতটা?
জাতীয় পরিবেশ পদকের জন্য আবেদন আহ্বান
জাতীয় পরিবেশ পদকের জন্য আবেদন আহ্বান
দুঃখ প্রকাশের চিরকুটসহ জাপানি দোকানে ফিরলো ৩ কোটি টাকার ঘড়ি
দুঃখ প্রকাশের চিরকুটসহ জাপানি দোকানে ফিরলো ৩ কোটি টাকার ঘড়ি
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে মাকে হত্যা করা সেই সন্তান কারাগারে মারা গেছেন
শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে মাকে হত্যা করা সেই সন্তান কারাগারে মারা গেছেন