কোপাইলটে যুক্ত হলো মাইক্রোসফট অফিস

প্রযুক্তি ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০

চ্যাটভিত্তিক এআই সহকারী থেকে অফিসের কাজ, সফটওয়্যার তৈরিসহ বিভিন্ন কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করার প্ল্যাটফর্মে কোপাইলটকে রূপ দিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে মাইক্রোসফট। গত ২৫ সেপ্টেম্বর নতুন সংস্করণের ঘোষণা দিয়ে প্রতিষ্ঠানটি কোপাইলট অ্যাপে ‘কোড’ ও ‘অটোপাইলট’ সুবিধা যুক্ত করার পাশাপাশি ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট সরাসরি ব্যবহারের সুযোগ দিতে যাচ্ছে।

প্রোগ্রামিং ছাড়াই তৈরি হবে অ্যাপ ও ড্যাশবোর্ড

নতুন ‘কোড’ ট্যাবের মাধ্যমে প্রোগ্রামিং না জেনেও সাধারণ ভাষায় নির্দেশনা দিয়ে ছোট অ্যাপ, ডেটা ট্র্যাকার, ড্যাশবোর্ড, অটোমেশন ও বিভিন্ন ওয়ার্কফ্লো তৈরি করা যাবে। ব্যবহারকারী কী ধরনের সফটওয়্যার বা ব্যবস্থা চান, তা লিখে দিলেই কোপাইলট প্রয়োজনীয় পদ্ধতি নির্বাচন করে সেটি তৈরি করবে। মাইক্রোসফট জানিয়েছে, এ সুবিধাটি গিটহাব কপাইলটে ব্যবহৃত একই প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সুবিধাটি সেপ্টেম্বরের শেষ দিকে প্রাথমিকভাবে নির্বাচিত গ্রাহকদের জন্য চালুর কথা জানিয়েছে মাইক্রোসফট।

নিজে থেকেই কাজ করবে ‘অটোপাইলট’

নতুন ‘অটোপাইলট’ ট্যাব কপাইলটকে শুধু নির্দেশের অপেক্ষায় থাকা চ্যাটবটের বদলে স্বয়ংক্রিয় এআই এজেন্ট হিসেবে কাজ করার সুযোগ দেবে। এটি আগে জুনে উন্মোচিত ‘স্কাউট’ এআই এজেন্টের উন্নত সংস্করণ। ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী এটি নিয়মিত কাজ পরিচালনা, বার্তার উত্তর দেওয়া এবং একাধিক ধাপের কাজ নিজে থেকে সম্পন্ন করতে পারবে। উদাহরণ হিসেবে কোনও প্রতিষ্ঠানের সরবরাহকারী পর্যালোচনা প্রক্রিয়ার সময়সূচি ও পরিকল্পনা তৈরি, বৈঠকের প্রস্তুতি, পরবর্তী কাজ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহের মতো কাজও এজেন্টটি করতে পারবে। সুবিধাটি চলতি মাসের শেষ দিকে সীমিতসংখ্যক গ্রাহকের জন্য ব্যক্তিগত প্রিভিউতে চালু হওয়ার কথা রয়েছে।

কোপাইলটের ভেতরেই ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট 

নতুন সংস্করণে মাইক্রোসফটের ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট সরাসরি কোপাইলটের সঙ্গে যুক্ত করা হয়েছে। ফলে ব্যবহারকারীদের আলাদা অ্যাপ খুলে কাজ করার পরিবর্তে কপাইলটের মধ্যেই এসব সফটওয়্যারে কাজ ও সহযোগিতামূলক সম্পাদনা করার সুযোগ থাকবে। প্রতিষ্ঠানটির লক্ষ্য, অফিসের তথ্য বিশ্লেষণ, প্রতিবেদন তৈরি ও উপস্থাপনা প্রস্তুতের মতো কাজগুলোকে একই এআই প্ল্যাটফর্মে নিয়ে আসা।

‘হোম’ ট্যাবে কাজ অনুযায়ী মোড বেছে নেবে এআই

কোপাইলটের নতুন ‘হোম’ ট্যাবে প্রচলিত এআই চ্যাটের পাশাপাশি বিভিন্ন ধরনের কাজ পরিচালনার সুবিধা থাকবে। ভবিষ্যতে ব্যবহারকারীর অনুরোধের জটিলতা বুঝে কপাইলট নিজেই উপযুক্ত মোড নির্বাচন করতে পারবে। সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চ্যাট মোড ব্যবহার হলেও জটিল কোনও কাজের ক্ষেত্রে ব্যবহারকারীর হয়ে কাজ সম্পন্ন করার মোড সক্রিয় হবে।

এআই ব্যবহারের খরচও দেখা যাবে

নতুন সুবিধার সঙ্গে এআই ব্যবহারের খরচ সরাসরি পর্যবেক্ষণের ব্যবস্থাও যুক্ত করেছে মাইক্রোসফট। কর্মীরা এআই ব্যবহারের কারণে কত খরচ হচ্ছে, তা দেখার সুযোগ পাবেন। প্রতিষ্ঠানগুলোতে এআই ব্যবহারের পরিমাণ দ্রুত বাড়ার ফলে অতিরিক্ত বা অনাকাঙ্ক্ষিত ব্যয় নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় এই সুবিধা যুক্ত করা হয়েছে।

নিয়ন্ত্রণে থাকবে এআই এজেন্টের অনুমতি

মাইক্রোসফটের ‘অটোপাইলট’ এজেন্টের নিজস্ব পরিচয় প্রতিষ্ঠানের ডিরেক্টরিতে থাকবে এবং কোন কোন কাজ ও তথ্য ব্যবহারের অনুমতি এজেন্টটি পাবে, তা ব্যবহারকারী বা প্রতিষ্ঠান নির্ধারণ করতে পারবে। মাইক্রোসফটের কোপাইলট পণ্যের করপোরেট ভাইস প্রেসিডেন্ট অ্যানি পার্ল বলেন, ‘নিরাপত্তা, নীতিমালা মেনে চলা ও পরিচালনব্যবস্থার উদ্বেগের কারণে অনেক প্রতিষ্ঠান এআই এজেন্ট ব্যবহারে সতর্ক। এ কারণেই এন্টারপ্রাইজ পরিবেশে ব্যবহারের উপযোগী করে ব্যবস্থাটি তৈরি করা হয়েছে।’

/এসটি/ 
সম্পর্কিত
চ্যাটজিপিটি ব্যবহারকারীদের ৫৩ ছবি অনলাইনে প্রকাশ, আবারও প্রশ্নের মুখে ওপেনএআই
মার্কিন সরকারি ওয়েবসাইটে ঢুকে তথ্য সংগ্রহ, বিপাকে ওপেনএআই
আন্তর্জাতিক কর্মশালায় বাংলাদেশের সঞ্জিবের ‘ভার্চুয়াল মিউজিয়াম’
সর্বশেষ খবর
বিএনপি টিকেই আছে চাঁদাবাজি-দখলদারিত্বের ওপর: সারজিস
বিএনপি টিকেই আছে চাঁদাবাজি-দখলদারিত্বের ওপর: সারজিস
দুই হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
দুই হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
রাড্ডায় হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৯, লুণ্ঠিত মালামাল উদ্ধার
রাড্ডায় হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৯, লুণ্ঠিত মালামাল উদ্ধার
মালয়েশিয়ার আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাবির শিক্ষার্থী
মালয়েশিয়ার আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাবির শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব