আম্বানিকে টেক্কা দিতে ভারতে ‘পানির দামে’ স্যাটেলাইট ইন্টারনেট দেবেন মাস্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক 
১১ অক্টোবর ২০২৬, ১৪:৩৩ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৪:৩৩

ভারতে মুকেশ আম্বানির সস্তা রিলায়েন্স জিও-কে টেক্কা দিতে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা সাশ্রয়ী মূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। আম্বানির মালিকানাধীন জিও-র অভিভাবক প্রতিষ্ঠান ভারতের ইতিহাসের সবচেয়ে বড় আইপিও চালু করার মাত্র কয়েক দিন আগেই এই প্রতিদ্বন্দ্বী বিলিয়নিয়ারের বিরুদ্ধে নিজের আক্রমণ আরও জোরালো করলেন তিনি।

খাতসংশ্লিষ্ট সংস্থা জিও প্ল্যাটফর্মস, যা এই টেলিকম জায়ান্টের মালিক, এই গণপ্রস্তাবের বা আইপিওর মাধ্যমে ১০ হাজার ৬০০ কোটি বা ১০৬ বিলিয়ন ডলারের মূল্যায়নের লক্ষ্য নির্ধারণ করেছে। স্পেসএক্স-এর মালিকানাধীন স্টারলিংকের মতো জিও-র নিজস্ব স্যাটেলাইট উদ্যোগও চূড়ান্ত নিরাপত্তা ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে।

কম খরচে ইন্টারনেট সেবাই মূলত ভারতে জিও-র সাম্রাজ্য গড়ে তোলার মূল হাতিয়ার ছিল। কেনিয়ার মতো বাজারে স্থানীয় টেলিকম সংস্থাগুলোকে কাবু করতে একই কৌশল ব্যবহার করেছেন মাস্কও। স্পেসএক্স এখন যুক্তরাষ্ট্রে নিজস্ব মোবাইল ক্যারিয়ার বাজারে প্রবেশের পরিকল্পনা করছে।

অবশ্য ভারতের বাজারে স্টারলিংকের সেবার সুনির্দিষ্ট দাম কত হবে, তা স্পষ্ট করেননি মাস্ক। বর্তমানে ভারতে প্রতি গিগাবাইট মোবাইল ডেটার গড় খরচ প্রায় ৮ সেন্ট, যা বিশ্বের মধ্যে অন্যতম সর্বনিম্ন।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক লেখেন, স্বাভাবিকভাবেই, ভারতে যদি স্টারলিংকের দাম অনেক বেশি হয়, তবে কেউ তা কিনবে না। তাই স্পেসএক্সকে এর দাম সাশ্রয়ী করতেই হবে।

মাস্ক আরও যোগ করে বলেন, বাস্তবতা হলো, প্রতিদ্বন্দ্বিতা সাধারণ ভারতীয় নাগরিকদের অনেক বেশি বিকল্প এনে দেবে এবং তাদের লাভবান করবে— যেমনটা সবসময় ঘটে থাকে। এর ফলে আম্বানির মুনাফা কিছুটা কমবে, তবে তিনি দেউলিয়া হয়ে যাচ্ছেন না।

সূত্র: রয়টার্স

/এএস/ 
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
নিষেধাজ্ঞা এড়িয়ে ভিপিএনে পাকিস্তানি সিরিয়ালে বুঁদ ভারতীয়রা
ভারতের একমাত্র ‘ল্যান্ড রোভার গ্রাম’, যেখানে থমকে আছে ব্রিটিশ আমলের স্মৃতি
সর্বশেষ খবর
প্রেমে টানে আসা চীনা তরুণের সঙ্গে মেয়ের বিয়ে দেননি কৃষক বাবা, দিলেন যেসব শর্ত
প্রেমে টানে আসা চীনা তরুণের সঙ্গে মেয়ের বিয়ে দেননি কৃষক বাবা, দিলেন যেসব শর্ত
তুর্যের মৃত্যু হৃদয়বিদারক, মায়ের প্যারোলে মুক্তিতে সরকারের বিধিনিষেধ ছিল না: রাশেদ খাঁন
তুর্যের মৃত্যু হৃদয়বিদারক, মায়ের প্যারোলে মুক্তিতে সরকারের বিধিনিষেধ ছিল না: রাশেদ খাঁন
রাজনৈতিক কর্মসূচি ঘিরে বাড়ছে উদ্বেগ, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
রাজনৈতিক কর্মসূচি ঘিরে বাড়ছে উদ্বেগ, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি