এক সাবস্ক্রিপশনেই এক্স প্রিমিয়াম, গ্রোক ও কার্সর আনলো স্পেসএক্সএসআই

তথ্যপ্রযুক্তি ডেস্ক 
১৪ অক্টোবর ২০২৬, ১০:২৭ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৭

বর্তমানে বিভিন্ন ডিজিটাল সেবা ব্যবহারের জন্য প্রয়োজন অনুযায়ী আলাদা আলাদা সাবস্ক্রিপশন নিতে হয়, যা ব্যবহারকারীর খরচ বাড়ায়। এই অতিরিক্ত ব্যয় কমিয়ে একসঙ্গে একাধিক সেবা ব্যবহারের সুযোগ দিতে এক সাবস্ক্রিপশনের আওতায় এক্স প্রিমিয়াম, গ্রক ও কার্সর ব্যবহারের সুবিধা চালু করেছে স্পেসএক্স সুপার ইন্টেলিজেন্স (স্পেসএক্সএসআই)। ‘দ্য এক্স সাবস্ক্রিপশন’ নামের এই প্যাকেজে কী কী সুবিধা পাওয়া যাবে, তা নির্ভর করবে গ্রাহকের নির্বাচিত প্যাকেজের ওপর।

গত ১২ অক্টোবর প্রতিষ্ঠানটি এই নতুন সাবস্ক্রিপশন ব্যবস্থার ঘোষণা দেয়। এতে গ্রকের চ্যাট, ভয়েস ও ছবি-ভিডিও তৈরির সুবিধার পাশাপাশি গ্রক বটের এআই এজেন্ট এবং কার্সরের কোড লেখার টুলস যুক্ত করা হয়েছে। প্যাকেজগুলোতে এক্সের বিভিন্ন সুবিধাও রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাকাউন্টে ভেরিফিকেশন চেকমার্ক, কনটেন্ট নির্মাতাদের জন্য বিশেষ টুলস এবং টাইমলাইনে বিজ্ঞাপন কম দেখার সুযোগ। তুলনামূলক বেশি দামের সুপার ও আলট্রা প্যাকেজে এক্সের টাইমলাইন বিজ্ঞাপন ছাড়াই ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।

ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য প্যাকেজটির চারটি স্তর রয়েছে। বিনা মূল্যের সংস্করণে গ্রক ব্যবহারের সীমিত সুযোগের পাশাপাশি কার্সরের কোডিং এজেন্ট ব্যবহারের জন্য প্রাথমিক বরাদ্দ পাওয়া যাবে। মাসে ৮ ডলারের প্লাস প্যাকেজে গ্রক ও কার্সর ব্যবহারের সীমা বাড়বে এবং এক্স প্রিমিয়ামের কিছু সুবিধাও যুক্ত হবে। মাসে ৩০ ডলারের প্রিমিয়াম প্যাকেজে গ্রকের বিভিন্ন মডেল ব্যবহারের বাড়তি সুযোগের পাশাপাশি কার্সরের কোড হোস্টিং, ক্লাউড এজেন্ট ও স্বয়ংক্রিয়ভাবে কাজ পরিচালনার সুবিধাও পাওয়া যাবে।

আরও বেশি সুবিধা পেতে মাসে ১০০ ডলারের সুপার এবং ২০০ ডলারের আলট্রা প্যাকেজ রয়েছে। সুপার প্যাকেজে ব্যস্ত সময়ে গ্রকের মডেল ব্যবহারে অগ্রাধিকার দেওয়া হবে। অন্যদিকে আলট্রা প্যাকেজে নতুন পণ্য ও মডেল আগেভাগে ব্যবহারের সুযোগ এবং প্লাস প্যাকেজের তুলনায় ২০ গুণ বেশি ব্যবহারসীমা বরাদ্দ থাকবে। প্রিমিয়াম, সুপার ও আলট্রা প্যাকেজ দলগত ব্যবহারের জন্যও নেওয়া যাবে। বড় প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড প্যাকেজের ব্যবস্থাও রয়েছে।

নতুন ব্যবস্থায় গ্রোক ও কার্সরের জন্য বরাদ্দ ব্যবহারসীমা একসঙ্গে ভাগাভাগি করে ব্যবহার করা যাবে। ফলে ব্যবহারকারী একটি সেবায় বেশি বরাদ্দ খরচ করলে অন্য সেবাটি ব্যবহারের জন্য অবশিষ্ট বরাদ্দ কমে যাবে। এ ছাড়া কার্সরে ক্লড বা জিপিটির মতো তৃতীয় পক্ষের এআই মডেল ব্যবহার করলে তার খরচ সাবস্ক্রিপশন ফি এর সাথে অন্তর্ভুক্ত হবে না, এ জন্য আলাদাভাবে অর্থ দিতে হবে।

নতুন গ্রাহকেরা এই সাবস্ক্রিপশন নিতে পারবেন। তবে আগে থেকেই গ্রোক, কার্সর বা এক্স প্রিমিয়ামের গ্রাহকদের জন্য পুরোনো প্যাকেজে থাকা বাধ্যতামূলক নয়। তারা চাইলে বর্তমান প্যাকেজ চালু রাখতে পারবেন অথবা নতুন ব্যবস্থায় যেতে পারবেন।

/এএস/ 
সম্পর্কিত
মৃত্যুর পর আপনার গুগল ও অ্যাপল অ্যাকাউন্টের কী হবে, জেনে নিন আগেই
চীনের বাজারে প্রবেশে অনুমতি পেলো মার্কিন জায়ান্ট ভিসা
চীনে দীর্ঘমেয়াদি উন্নয়নে আশাবাদী অ্যাপল
সর্বশেষ খবর
টঙ্গীর চেরাগআলীতে ওষুধ কারখানায় আগুন
টঙ্গীর চেরাগআলীতে ওষুধ কারখানায় আগুন
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০, মামলা ৪২
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০, মামলা ৪২
রাজধানীর ৪ থানায় একযোগে ব্লক রেইড, গ্রেফতার ৪৪১
রাজধানীর ৪ থানায় একযোগে ব্লক রেইড, গ্রেফতার ৪৪১
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী