মানুষের মতো স্পর্শ অনুভব করবে রোবট

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ১৩:২২ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৩:২২

মানুষের মতো স্পর্শ অনুভব করে ভঙ্গুর বস্তু সামলাতে সক্ষম রোবট তৈরি করেছেন যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন ও জাপানের জাপান অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকেরা। হাতির শুঁড়ের গঠন ও স্পর্শ অনুভবের ক্ষমতা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই রোবটের নাম ‘এলিট্যাক’। এটি আঙুরের মতো নরম ফল সামলানোর পাশাপাশি তাসের মতো পাতলা বস্তু তুলতেও সক্ষম।

গবেষকদের তৈরি রোবটটির শুঁড়ের মতো নরম অংশের ডগায় রয়েছে বিশেষ সেন্সর। এর ভেতরে একটি ক্যামেরা এবং বাইরে নরম সিলিকনের আবরণ ব্যবহার করা হয়েছে। কোনও বস্তুকে স্পর্শ করলে সিলিকনের আবরণে চাপ পড়ে এবং সেটির আকৃতিতে সামান্য পরিবর্তন ঘটে। ক্যামেরা সেই পরিবর্তন ধারণ করে। পরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশ্লেষণ করে বস্তুটির আকার, আকৃতি ও সেটি ধরতে কতটা চাপ প্রয়োগ করা প্রয়োজন, তা নির্ধারণ করে।

গবেষকদের দাবি, এই প্রযুক্তির মাধ্যমে রোবটটি কোনও বস্তুকে ক্ষতিগ্রস্ত না করে ধরতে পারবে। সেন্সরটি মাত্র শূন্য দশমিক ২৫ নিউটন বলও শনাক্ত করতে পারে। এটি প্রায় অর্ধেক চকলেটের ওজনের সমান বলের অনুভূতি পাওয়ার সক্ষমতার সঙ্গে তুলনীয়।

প্রচলিত রোবট সাধারণত ক্যামেরা বা পূর্বনির্ধারিত নির্দেশনার ওপর নির্ভর করে বস্তু ধরে। ফলে নরম, ভঙ্গুর কিংবা ভিন্ন আকৃতির জিনিস সামলাতে গিয়ে সমস্যা হয়। নতুন প্রযুক্তিতে স্পর্শের মাধ্যমে তাৎক্ষণিক তথ্য পাওয়ায় এই সীমাবদ্ধতা কাটানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

গবেষকেরা বলছেন, উৎপাদনশিল্প, উদ্ধার অভিযান এবং জীবাশ্ম খননের মতো কাজে ভবিষ্যতে এ প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে যেসব কাজে সূক্ষ্মভাবে বস্তু ধরতে হয়, সেখানে এটি কার্যকর হতে পারে।

গবেষকদের দেওয়া তথ্য অনুযায়ী, এলিট্যাকের সেন্সরযুক্ত নরম ডগা তৈরি করতে খরচ হয় মাত্র ৫০ পেনি। পুরো যন্ত্রটির উৎপাদন খরচ ৭৫ পাউন্ডেরও কম। তুলনায় প্রচলিত স্পর্শ-সংবেদনশীল রোবটের প্রোটোটাইপ তৈরিতে একাধিক উচ্চক্ষমতার সেন্সর প্রয়োজন হয়, যার খরচ ১০ হাজার পাউন্ড ছাড়িয়ে যেতে পারে। গবেষকদের হিসাবে, নতুন নকশাটি একই ধরনের শিল্পপ্রযুক্তির তুলনায় গড়ে ৯৯ শতাংশ পর্যন্ত সাশ্রয়ী।

কিংস কলেজ লন্ডনের রোবোটিকস ও এআই বিভাগের অধ্যাপক শান লুওর নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় হাতির শুঁড়ের স্পর্শ অনুভবের বৈশিষ্ট্য কাজে লাগানো হয়েছে। গবেষকদের আশা, ভবিষ্যতে উৎপাদনশিল্প, অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং জীবাশ্ম খননের মতো কাজে এ প্রযুক্তি ব্যবহার করা যাবে।

/এসএইচএম/
সম্পর্কিত
ওপেনএআই ও অ্যাপলের পাল্টাপাল্টি মামলা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
কিশোরদের এক্স ব্যবহারে নজরদারির সুযোগ, চালু হলো প্যারেন্টাল কন্ট্রোল
সর্বশেষ খবর
সিলেটে এমপি মালিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
সিলেটে এমপি মালিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেফতারের এক দিন পর বাড়িতে লুটপাট-আগুন
গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেফতারের এক দিন পর বাড়িতে লুটপাট-আগুন
গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তার কথা জানালেন শিক্ষামন্ত্রী
গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তার কথা জানালেন শিক্ষামন্ত্রী
ওপেনএআই ও অ্যাপলের পাল্টাপাল্টি মামলা
ওপেনএআই ও অ্যাপলের পাল্টাপাল্টি মামলা
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি