ভাইরাসের বিরুদ্ধে মানুষের যুদ্ধ

আনোয়ারুল ইসলাম জামিল
১৯ এপ্রিল ২০১৬, ১৯:৪২আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৯:৪২

দ্য ডিভিশন

দ্য ডিভিশন গেমটি থার্ড পারসন শুটিং গেম। ইউবি সফটের ডেভেলপ করা এবং প্রকাশিত গেমটি পূর্ণাঙ্গ সংস্করণে অনলাইনে এসেছে। মাল্টিপ্লেয়ার মোডের এ ভিডিও গেমটি থার্ড পারসন  শুটিং গেমপ্রিয়দের নজর কেড়েছে। এবার এক্সবক্স ওয়ান, প্লেস্টেশন ৪ এবং পিসিতে খেলা যাবে গেমটি।

গেমটির কাহিনী গড়ে উঠেছে যুক্তরাষ্ট্রের এক নগরীতে ভাইরাসের কারণে সৃষ্ট মহামারি ঘিরে। মূলত ঘাতক ভাইরাসের আক্রমণে মৃত্যুর মিছিলে যুক্ত হতে থাকে অসংখ্য মানুষ। প্রাণ নিয়ে বাঁচতে নগর থেকে পালাতে থাকে তারা। এ সময়ে অপরাধীরা সক্রিয় হয়ে ওঠে। অপরাধীদের দৌরাত্মে ও ভাইরাসের আক্রমণে নগরীর স্বাভাবিক কার্যক্রম ভেঙ্গে পড়ে। মহামারির এ ভয়াল থাবা থেকে বাঁচাতে হবে নগরীকে। ফিরিয়ে দিতে হবে নাগরিকের বিশ্বাস, আস্থা আর মৌলিক সুবিধা।

মহামারি আর অপরাধীদের থেকে মুক্তির পুরো দায়িত্ব এসে পড়ে মার্কিন চৌকস গোয়েন্দা বিভাগের ওপর। এখানে গেমারকে গোয়েন্দা বিভাগের অন্যতম শীর্ষ কর্মকর্তার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। গেমারকে খুঁজে বের করতে হবে সব খারাপ কাজ এবং ভাইরাসের উৎস। ভয়ানক এই ভাইরাসের নেপথ্য কারিগরকেও খুঁজে বের করতে হবে। বিনাশ করতে হবে ঘাতক ভাইরাসের পুরো বংশধরদের। এর জন্য সহযোগিতা দিতে রয়েছে সেনাবাহিনীর চৌকস গোয়েন্দা দল। এখানে গেমার শত্রুর বিরুদ্ধে লড়তে একই সঙ্গে তিনটি আগ্নেয়ান্ত্র, বোমা এবং মাইন ব্যবহারের সুযোগ পাবে।

ভাইরাস থেকে নিজেকে সংরক্ষিত রাখতে সব সময় মাস্ক ব্যবহার করতে হবে। প্রতিটি ধাপ ঠিকঠাক শেষ করতে পারলে পরের ধাপ খুলে যাবে। এ সময় মূল্যবান পয়েন্ট এবং নগদ অর্থ পাবে গেমার। পয়েন্ট এবং অর্থের বিনিময়ে অস্ত্র কেনা যাবে।

যা লাগবে:  প্রসেসর: উইন্ডোজ  নূন্যতম ৭; ইন্টেল কোর আই৭,  র‌্যাম: ৫ বা ৭ গিগা, গ্রাফিক্স কার্ড: এনভিডিয়া জি- ফোর্স জিটিএক্স ৬৭০ অথবা, ফ্রি হার্ডডিস্ক স্পেস: ৪০ গিগা।

/এইচএএইচ/

আরও পড়তে পারেন: বাসে-ক্যাবে ফ্রি ইন্টারনেট

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম