স্মার্টফোন ডিসপ্লের বিকল্প হিসেবে কাজ করবে স্মার্টফোন কেস

দায়িদ হাসান মিলন
২১ এপ্রিল ২০১৬, ০০:৩১আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ০০:৩৬

স্মার্টফোন বিজ্ঞানীরা সম্প্রতি নতুন একটি স্মার্টফোন কেস আবিষ্কার করেছেন, যা স্মার্টফোনের ডিসপ্লের বিকল্প হিসেবে কাজ করবে। এটা প্রয়োজন অনুযায়ী বাঁকানো ও মোচড়ানো যাবে। নতুন এই কেসের নাম ফ্লেক্সকেস।
মাইক্রোসফট ও অস্ট্রিয়ার ইউনিভার্সিটি অব অ্যাপ্ল্যায়েড সায়েন্স-এর গবেষকরা এই স্মার্টফোন কেসটি তৈরি করেন। এটা দিয়ে ব্যবহারকারীরা বিভিন্নভাবে স্মার্টফোন নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্থাৎ মূল ডিসপ্লেকে নিয়ন্ত্রণ করার জন্য এটা হবে একটা বিকল্প।
এই কাভারটিকে একটি বিস্তৃত ভিজ্যুয়াল ক্লিপবোর্ড হিসেবেও ব্যবহার করা যাবে। ফলে এটা দিয়ে খুব সহজেই সার্চ এবং টাইপের কাজ করা সম্ভব হবে। এই কাভারে টাচ করে পেজ পরিবর্তন, জুম ইন এবং আউট, ম্যাপ ঘোরানো ইত্যাদি করা যায়।

আরও পড়তে পারেন: বিএনপি ও শফিক রেহমান  শফিক রেহমান বিষয়ে হাইপ্রোফাইল ব্রিফিং দেবে, এফবিআই-এর কাছে তথ্য চাইবে বিএনপি

ফ্লেক্সকেস-এর ডিসপ্লে সব টেক্সটকে সাদা-কালো দেখায়। এই ডিসপ্লের নাম হলো ই-ইঙ্ক ডিসপ্লে। এ ধরনের ডিসপ্লের ব্যাটারি লাইফ অনেক দীর্ঘ হয়। এছাড়া, এটা সামান্য বিদ্যুতেই চলে।

ফ্লেক্সকেসে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এর নাম পাইজোইলেক্ট্রিসিটি। কিছু উপাদান এই প্রযুক্তির ইলেক্ট্রিসিটিকে প্রভাবিত করতে পারে। তবে যখন ভাইব্রেশন চালু থাকে তখন এর পাওয়ারের ওপর বেশি চাপ পড়ে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম