পেশাজীবীদের এগিয়ে যেতে প্রোগ্রামিংয়ের বিকল্প নেই: পলক

রুশো রহমান
২৪ এপ্রিল ২০১৬, ১৭:১৬আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৭:১৬

প্রোগ্রামিং প্রতিযোগিতার উদ্বোধন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তরুণ প্রজন্মই আগামীদিনে দেশকে এগিয়ে নেবে।  এ কারণে তরুণদের তথ্যপ্রযুক্তি সম্পর্কে ভালো ধারণা দিতে হবে, শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করতে হবে।

তিনি আরও বলেন, কম্পিউটার নিজস্ব ভাষা আছে। সেই ভাষা আমাদের জানতে হবে। প্রোগ্রামিংয়ের সেই ভাষা জেনে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে হবে। প্রোগ্রামিং শুধু কম্পিউটার প্রকৌশলীদের জানলেই চলবে না, পেশাজীবীদের এগিয়ে যেতে প্রোগ্রামিংয়ের বিকল্প নেই।

রবিবার রাজধানীতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার (২০১৬) চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে দ্বিতীয়বারের মতো দেশব্যাপী ১৬টি অঞ্চলে আয়োজন করা হয় জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৬-এর আঞ্চলিক পর্ব। এই ১৬টি আঞ্চলিক প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে ২৪ এপ্রিল রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে শুরু হয়েছে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৬-এর চূড়ান্ত পর্ব। এতে আঞ্চলিক পর্যায়ের কুইজ প্রতিযোগিতার বিজয়ী ৯৬৮ এবং প্রোগ্রামিং প্রতিযোগিতার বিজয়ী ৩১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সকালে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জুনাইদ আহমেদ পলক। উদ্বোধনের পর শুরু হয় ৩০ মিনিটের কুইজ প্রতিযোগিতা ও ৩ ঘণ্টার প্রোগ্রামিং প্রতিযোগিতা। এতে প্রোগ্রামিং প্রতিযোগিতায় সিনিয়র ও জুনিয়র ক্যাটাগরিতে ৪০ এবং কুইজ প্রতিযোগিতায় জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারিতে ৬০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

বিজয়ীদের সঙ্গে অতিথিরা

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোবাইলফোন অপারেটর রবির প্রধান নির্বাহী ও ব্যবস্থপনা পরিচালনক সুপুন বীরাসিংহে। অনুষ্ঠানে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, সারাদেশে এই আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিটি আয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আগ্রহ ছিলো চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক লাফিফা জামালসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে এই আয়োজনে ৬৪টি জেলার ৭০০ হাই স্কুলে প্রচারণামূলক অ্যাক্টিভেশন কার্যক্রম পরিচালনা করা হয় যেখানে প্রায় দুই লক্ষাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অন্যদিকে ১৬টি জেলায় আঞ্চলিক প্রোগ্রামিং প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করা হয়। যেখানে প্রায় ২০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়া মেন্টরস ট্রেনিং, অনলাইন মেন্টরশিপ ও ফোরাম আলোচনা পরিচালনা করা হয়।

/এইচএএইচ/

আরও পড়তে পারেন: সরকারি নির্দেশে দেশীয় ব্যান্ডউইথের বিক্রি বাড়ায় সাফল্য উদযাপন করল বিএসসিসিএল!



সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের