ডাক বিভাগের কাজ করবে ড্রোন

আনোয়ারুল ইসলাম জামিল
২৫ এপ্রিল ২০১৬, ২২:৩২আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ২২:৫৭

. বিভিন্ন কাজে ড্রোনের ব্যবহার ইতোমধ্যে শুরু হয়েছে। বৃহৎ সব প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের বিভিন্ন পণ্য গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছে ড্রোনের মাধ্যমে। এরই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার ডাক বিভাগের কাজে ড্রোন ব্যবহার করতে চাইছে কর্তৃপক্ষ। এ খবর জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।
বর্তমানে পরীক্ষামূলকভাবে অস্ট্রেলিয়ার ডাক বিভাগ চিঠিপত্র পৌঁছে দেওয়ার কাজে ড্রোন ব্যবহার করছে। দুই সপ্তাহ ধরে এই পরীক্ষা চালানো হচেছ। আর এ কাজে তাদের সাহায্য করছে অস্ট্রেলিয়ার সিভিল এভিয়েশন সেফটি অথরিটি।
অস্ট্রেলিয়ান দৈনিক দ্য সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, এই পরীক্ষামূলক ধাপে অংশ নিতে অনেকেই বেশ আগ্রহ দেখিয়েছেন। অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রত্যন্ত বসবাসকারী মানুষের জন্য এটা বেশ আনন্দের সংবাদ। কারণ অনেক এলাকা রয়েছে, যেখানকার নিকটস্থ পোস্ট অফিস বাড়ি থেকে কয়েক মাইল দূরে অবস্থিত। পরীক্ষামূলকভাবে সপ্তাহে দুই দিন ৫০ টি এলাকার চিঠিপত্র বিলি করবে এই ড্রোন। বেশির ভাগই শহুরে এলাকার বাইরে অবস্থিত।
ডাক বিভাগের জন্য ব্যবহৃত ড্রোনগুলো নির্মাণ করেছে অস্ট্রেলিয়ান প্রযুক্তি প্রতিষ্ঠান এআরআই ল্যাবস। ড্রোনে যুক্ত থাকছে প্যারাস্যুট এবং সতর্কীকরণ বিশেষ বাতি। অন্যদিকে আর সব ড্রোনের মতো এখানে থাকছে একটি ক্যামেরা । ড্রোনের অপারেটর খুব সহজেই এই বিশেষ ক্যামেরার মাধ্যমে চলতি পথের প্রতিবন্ধকতা শনাক্ত করতে পারবেন। ২০১৬ সালের মধ্যেই ডাক বিভাগের এই ড্রোন সেবা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার ইচ্ছা রয়েছে অস্ট্রেলিয়া ডাক বিভাগের।

তবে নিরাপত্তার খাতিরে তারা কোনও আপস করতে রাজি নয়। অস্ট্রেলিয়া পোস্টেও প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ ফারার জানিয়েছে, তখনই তারা ডাক পরিবহন ড্রোন ব্যবহার শুরু করবেন, যখন এর নিরাপত্তা নিয়ে নিশ্চিত হতে পারবেন।

/এনএস/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম