স্মার্টফোন আমাদের জীবনকে আগের চেয়ে অনেক সহজ করে দিয়েছে। তাই এ যন্ত্রটির প্রতি মানুষের আগ্রহ অন্যান্য যন্ত্রের চেয়ে অনেক বেশি। ব্যবহারকারীরা প্রতিনিয়ত নতুন সব স্মার্টফোন চায় যেগুলো দিয়ে তারা আগের চেয়ে অনেক ভালোভাবে কাজ করতে সক্ষম হবে।
আর এ বিষয়টিকে সামনে রেখে বিভিন্ন স্মার্টফোন তৈরিকারী প্রতিষ্ঠান নতুন নতুন স্মার্টফোন তৈরি করা শুরু করেছে। এ বছর নতুন অনেক স্মার্টফোন বাজারে আসবে। আসুন দেখে নিই সেরকম কয়েকটি-
জিয়াওমি এমআই-৫
এই স্মার্টফোনটির ৫.২ ইঞ্চি ডিসপ্লে থাকবে। ব্যাক ক্যামেরা থাকবে ১৬ মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা থাকবে ১৩ মেগাপিক্সেলের। এটা ৪ গিগা র্যাম দ্বারা পরিচালিত হবে। এর ৩২ গিগা কিংবা ৬৪ গিগা ইন্টারনাল স্টোরেজ থাকবে।
আইফোন-৭, ৭-প্লাস
গুঞ্জন শুনা যাচ্ছে যে এই বছরের আইফোন অনেক পরিবর্তন নিয়ে আসবে। যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডিজাইনের পরিবর্তন, ওয়াটার প্রুফিং প্রোটেকশন এবং ই-সিমের ব্যবহার।
আইফোন-৬ সি
এ বছরের এপ্রিলের দিকে অ্যাপল নতুন আরেকটি আইফোন বাজারে নিয়ে আসতে পারে। নতুন এ আইফোনের নাম হবে আইফোন-৬ সি। ধারণা করা হচ্ছে, এই স্মার্টফোনটিও বাজারে বেশ সাড়া জাগাবে।
এইচটিসি ওয়ান এম-১০
এইচটিসি নতুন এই স্মার্টফোনটি বাজারে নিয়ে আসতে পারে এ বছরের মার্চ মাসের দিকে। এটা এম-৯ স্মার্টফোনের আরো উন্নত রূপ।
মাইক্রোসফট সারফেস ফোন
এ বছর মাইক্রোসফট সারফেস ফোন বাজারে আসবে। ধারণা করা হচ্ছে এই স্মার্টফোনটির ডিসপ্লে থাকবে ৫.৫ ইঞ্চির। এটা ৪ গিগা র্যাম দ্বারা পরিচালিত হবে। এছাড়াও এর থাকবে ৬৪ এবং ১২৮ গিগা, এই দুটি স্টোরেজ ক্ষমতা। ২১ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা সম্পন্ন এ স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা থাকবে ৮ মেগাপিক্সেলের।
স্যামসাং গ্যালাক্সি এস-৭, এস-৭ এজ
আশা করা হচ্ছে এবার স্যামসাং-এর নতুন দুটি স্মার্টফোন বাজারে আসবে। এগুলো হলো- স্যামসাং গ্যালাক্সি এস-৭ এবং এস-৭ এজ। এই দুটি স্মার্টফোন এ বছরের এপ্রিলের দিকে বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
/আপ-এনএস/








