মটোরোলা দেশে নিয়ে এলো রিয়েল ফাইভজি ফোন এজ২০ ফিউশন

টেক ডেস্ক
১৪ মার্চ ২০২২, ১৯:১৩আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৯:১৩

মটোরোলা বাংলাদেশে নিয়ে এলো রিয়েল ফাইভজি ফোন এজ২০ ফিউশন। শুরু হচ্ছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার মটোরোলার মিডরেঞ্জ ফ্ল্যাগশিপ ফাইভজি ফোন এজ২০ ফিউশনের প্রি-বুকিং। ১৬ মার্চ থেকে একযোগে মোটোস্টোর, গ্রামীণফোন, গ্যাজেট অ্যান্ড গিয়ার, দারাজ, পিকাবু, সেলেক্সট্রা ডট কম ডট বিডিতে সেটটির প্রি-বুকিং শুরু হবে। চলবে ২০ মার্চ পর্যন্ত।

দুটি মডেলের ইলেকট্রিক গ্রাফাইট ও সাইবার টেল কালার নিয়ে বাজারে আসছে মটোরোলার এই ফ্ল্যাগশিপ ফোনটি। ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম ভ্যারিয়েন্টের সেটটির দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা। ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি রম ভ্যারিয়েন্টের সেটের দাম পড়বে ৩৮ হাজার ৯৯৯ টাকা। ক্যামেরা-সহ অন্যান্য সব স্পেশিফিকেশন একই থাকবে উভয় ফোনে।

উল্লেখ্য, মোটোরোলার এজ২০ ফিউশন ফোনটিতে রয়েছে ১৩টি ব্যান্ড। ফলে একই ফোন ব্যবহার করা যাবে পৃথিবীর যেকোনও দেশে। পেছনের মূল ক্যামেরাটি ১০৮ মেগাপিক্সেলের। সব মিলিয়ে রয়েছে ৩টি ক্যামেরা। ক্যামেরায় ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক কোয়াড পিক্সেল প্রযুক্তি যা অল্প আলোতেও ভালো কাজ করবে।

আর সেলফি ক্যমেরাটি ৩২ মেগাপিক্সেলের। রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ১০ বিট অ্যামোলেড ডিসপ্লে। ৫ হাজার এমএইচ ব্যাটারিসহ রয়েছে ৩০ ওয়াটের চার্জার। সেটটি পিসির সঙ্গে যুক্ত করে ব্যবহার করা যাবে। প্রি-বুকিং দিলেই উপহার হিসেবে ক্রেতারা পাবেন ‘এসকেপ ২২০’ মডেলের ওয়্যারলেস হেডফোন। এছাড়া থাকছে সুদবিহীন ইএমআই এবং মোবাইল ইন্টারনেটের বান্ডল অফার। মটোরোলা বাংলাদেশের ভেরিফাইড ফেসবুক (https://www.facebook.com/HelloMotoBangladesh) পেজে ভিজিট করে বিস্তারিত জানা যাবে। -বিজ্ঞপ্তি

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম