অনলাইন গণমাধ্যমের পরিধি ব্যাপক

রেজা সেলিম
১৫ মে ২০১৬, ১৯:৪৭আপডেট : ১৫ মে ২০১৬, ১৯:৪৭

রেজা সেলিম

যুগের পরিবর্তনের সঙ্গে অনলাইন গণমাধ্যম গ্রহণযোগ্যতা পেয়েছে। যুগের দাবি অনুযায়ী এটা স্বাভাবিক।

আমরা ক্ল্যাসিক্যাল মিডিয়া থেকে নিউ মিডিয়াতে ঢুকে পড়ছি। প্রিন্ট মিডিয়া আমাদের বহুযুগের অভ্যাস। ইন্টারনেটভিত্তিক মিডিয়া সেই পাঠাভ্যাস এখন পরিবর্তন করে দিচ্ছে। রিয়েল টাইমে নিউজ পেতে আমাদের অভ্যস্ত হতে শেখাচ্ছে।

আমরা এখন তথ্যযুগে বাস করছি। এ কারণে তথ্যেও একসেস বাড়ছে, মানুষের উৎপাদনশীলতা বাড়ছে। কারণ পর্যাপ্ত তথ্যের কারণে মানুষ দ্রুত সিদ্ধান্ত নিতে পারছে।

অনলাইন গণমাধ্যমে ডিজিটাল টেকনোলজির যত সুবিধা রয়েছে যেমন ভয়েস, ভিডিও, কমেন্ট যুক্ত হচ্ছে। ফলে দ্রুত প্রতিক্রিয়া জানা যাচ্ছে।

অনলাইন গণমাধ্যমের পরিধি ব্যাপক। দ্রুত এর সংখ্যাও বাড়ছে। নেতিবাচকতা প্রকাশ্যে আসছে। ফলে অনলাইন গণমাধ্যম বিপজ্জনক হয়ে উঠতে পারে। এ জন্য সাংবাদিকতার এথিকস মানতে হবে। অনলাইন মিডিয়াকেও এথিকস মেইনটেইন করতে হবে। কারণ অনলাইন শাসন ব্যবস্থা না থাকলে যেকোনও কিছু প্রকাশ হয়ে যেতে পারে। এতে ঝুঁকি বাড়বে। এ জন্যই ইন্টারনেট গভর্নেন্সের কথা বারবার বলা হচ্ছে।

লেখক: পরিচালক, উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি-আমাদের গ্রাম প্রকল্প

অনুলিখন: হিটলার এ. হালিম

/এইচএএইচ/  

আরও পড়তে পারেন: যারা ভালো তারাই টিকে থাকবে

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম