দেশের মোবাইল ফোন, ইন্টারনেটসহ টেলিযোগাযোগ সেবা ব্যবহারকারীদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য কল সেন্টার চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ২৮৭২ নম্বরে কলে করে গ্রাহকরা অভিযোগ জানাতে পারবেন। তবে এজন্য গ্রাহককে প্রতি মিনিটে ২৫ পয়সা করে চার্জ দিতে হবে।
বুধবার (২৫ মে) বিকেলে বিটিআরসি কার্যালয়ে এই কল সেন্টার চালু করেন বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। এসময় তিনি বলেন, এত দিন গ্রাহকদের অভিযোগ জানানোর সুনির্দিষ্ট কোনও নম্বর ছিল না। এখন থেকে গ্রাহকরা ২৮৭২ নম্বরে কল করে অভিযোগ জানাতে পারবেন। প্রাথমিকভাবে কল সেন্টারে নিয়োজিত এজেন্টরা অভিযোগ গ্রহণ করবেন। এরপর অভিযোগ ব্যবস্থাপনা টাস্কফোর্স সমস্যা নিয়ে কাজ করবে।
বিটিআরসি জানিয়েছে, রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্রাহকরা অভিযোগ করতে পারবেন। সাত দিনের মধ্যে অভিযোগের নিষ্পত্তি করা হবে।
আরও পড়ুন-
তৈরি হচ্ছে ১০ হাজার ‘ইনফো লিডার’
/সিএ/এফএস/








