অবৈধ সিম নিবন্ধনকারীদের বিরুদ্ধে অভিযান চলবে: তারানা হালিম

টেক রিপোর্ট
৩০ জুন ২০১৬, ১৯:৫২আপডেট : ৩০ জুন ২০১৬, ২০:১৭

তারানা হালিম অবৈধ সিম নিবন্ধনকারীদের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, মোবাইলফোন অপারেটরদের এ দায় নিতে হবে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে তার দফতরে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

বায়োমেট্রিক নিবন্ধনে জালিয়াতির প্রসঙ্গে তারানা হালিম বলেন, পুলিশ এই চক্রকে ধরতে দেশব্যাপী অভিযান চালাচ্ছে। বায়োমেট্রিক পদ্ধতির কারণেই সিম জালিয়াতির সঙ্গে জড়িত চক্রকে ধরা সম্ভব হচ্ছে। তিনি সিম নিবন্ধনের বিষয়ে মোবাইলফোন ব্যবহারকারীদের আরও সতর্ক ও সচেতন হওয়ার পরামর্শ দেন।
সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী, নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী ড. শাহজাহান মাহমুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জানান, আগামী ৭ জুলাই থেকে গ্রাহকের মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তার একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে কয়টি সিম নিবন্ধিত হয়েছে। তবে কারও মনে কোনও নিবন্ধিত সিম সংখ্যা নিয়ে কোনও সন্দেহ, প্রশ্ন থাকলে তিনি ওই অপারেটরকে জানাতে পারবেন।
/এইচএএইচ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম