যেভাবে জানবেন আপনার নামে কয়টি সিম নিবন্ধন হয়েছে

টেক রিপোর্ট
১৫ জুলাই ২০১৬, ১৭:০৯আপডেট : ১৬ জুলাই ২০১৬, ০১:০৮

সিম নিবন্ধন

দেশে ব্যবহার হওয়া ১১ কোটি ৬০ লাখেরও বেশি সিম নিবন্ধন হয়েছে। কিন্তু মোবাইলফোন ব্যবহারকারীরা এখনও অনেকে জানেন না তার নামে (জাতীয় পরিচয়পত্রের নম্বরের বিপরীতে) কয়টি সিম (সংশ্লিষ্ট মোবাইলফোন অপারেটরের) নিবন্ধন হয়েছে।

এজন্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি মোবাইল গ্রাহকদের এসএমএস পাঠিয়ে বলেছে,‘আপনার নামে নিবন্ধিত অযাচিত সিম/রিম বন্ধের জন্য সংশ্লিষ্ট কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।’

যদিও বায়োমেট্রিক (আঙুলের ছাপ) পদ্ধতিতে মোবাইলফোনের সিম/রিম নিবন্ধনের সরকার ঘোষিত নির্দিষ্ট সময় পার হয়েছে। যেসব সিম ওই সময়ের মধ্যে নিবন্ধন হয়নি সেগুলো বন্ধও করে দিয়েছে সরকার। তবে এখনও চলছে সিম নিবন্ধন।

মোবাইলফোন ব্যবহারকারীর একটি এনআইডির বিপরীতে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ঘরে বসেই জানা যাবে। জানতে হলে সংশ্লিষ্ট মোবাইলফোন থেকে এসএমএস বা ডায়াল করতে হবে । আসুন জেনে নেওয়া যাক কিভাবে এবং কোন নম্বরে এসএমএস বা ডায়াল করতে হবে-

গ্রামীণফোন: মেসেজ অপসনে গিয়ে info লিখে পাঠিয়ে দিন 4949 নম্বরে

বাংলালিংক: ডায়াল করুন *1600*2# নম্বরে

রবি: *1600*3# ডায়াল করুন ফিরতি এমএমএসে জানিয়ে দেওয়া হবে আপনার নামে কয়টা সিম নিবন্ধিত হয়েছে।

এয়ারটেল: *121*4444# ডায়াল করুন

টেলিটক: info লিখে এমএমএস করুন 1600 নম্বরে।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম