কোনও অপারেটরকে বাড়তি সুবিধা নয়: তারানা হালিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৬, ১৬:৩৩আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১৬:৩৪

তারানা হালিম কোনও অপারেটরকে বাড়তি সুবিধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, আমরা কোনও অপারেটরকে বাড়তি সুবিধা দিতে চাই না। এক বছরের মধ্যে আমরা টেলিটককে প্রতিযোগিতামূলক বাজারে নিয়ে আসব। টেলিটকের বিনিয়োগ কম বলে অপারেটরটিকে প্রতিযোগিতামূলক বাজারে আসার উপযোগী করে তোলা হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে টেলিটক কার্যালয়ে বিকাশের মাধ্যমে টেলিটকে রিচার্জ ব্যবস্থা চালুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তারানা হালিম বলেন, এই সুবিধাটা এতদিন ছিল না। এখন থেকে টেলিটক ব্যবহারকারীরা বিকাশের মাধ্যমে ব্যালেন্স রিচার্জ করতে পারবেন।
অনুষ্ঠানে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদসহ বিকাশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/এইচএএইচ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম