ফেসবুকে তথ্য গোপনকারীরা চাপে থাকে!

দায়িদ হাসান মিলন
২৩ আগস্ট ২০১৬, ১৬:৪০আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১৬:৪০

ফেসবুক

যেসব ব্যবহারকারী ঠিকমতো ফেসবুকে নিজেদের উপস্থাপন করতে ব্যর্থ হয় কিংবা তথ্য গোপন করে তারা এক ধরনের চাপের মধ্যে থাকে। এছাড়া সামাজিক যোগাযোগে যুক্ত হওয়ার ক্ষেত্রে তারা অনেক বেশি পিছিয়ে থাকে। সম্প্রতি এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব তাসমানিয়ার রেইচেল গ্রিভ এবং জারা ওয়াটকিনসন বিষয়টি নিয়ে গবেষণা পরিচালনা করেন। এসময় তারা ফেসবুকে একজন ব্যবহারকারীর প্রকৃত উপস্থাপন কী ধরনের মানসিক এবং সামাজিক প্রভাব ফেলে তা নির্ণয়ের চেষ্টা করেন।

গবেষণায় তারা দেখতে পান, যারা সত্যিকার অর্থে নিজেকে সঠিকভাবে ফেসবুকে তুলে ধরতে পারেন তারা অনেকটাই নির্ভার থাকেন। অন্যদিকে যারা নিজেকে গোপন করার জন্য ফেসবুকে সঠিকভাবে নিজেকে উপস্থাপন করে না তারা অনেক সময় হীনমন্যতায় ভোগেন। এছাড়া নিজেকে গোপন করার কারণে প্রচণ্ড চাপে থাকে তারা।

মোট ১৪৬ জন অংশগ্রহণকারী নিয়ে গবেষণাটি পরিচালনা করা হয়। এসময় একবার তাদের সত্য এবং আরেকবার তাদের মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে ফলাফল নির্ণয় করা হয়। এই গবেষণার ফলাফল সাইবার-সাইকোলজি, বিহেভিয়ার এবং সোশ্যাল নেটওয়ার্কিং নামক জার্নালে প্রকাশিত হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম