৭৩টি সাইবার ক্যাফে অবৈধ, লাইসেন্স বাতিল হচ্ছে?

টেক রিপোর্ট
২৪ আগস্ট ২০১৬, ১৭:৫৬আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১৮:০৮

বিটিআরসি

দেশের ৭৩টি আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স) কাম সাইবার ক্যাফেকে অবৈধ ঘোষণা করে এর লাইসেন্স বাতিলের উদ্যোগ নিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। আগামী ৩০ দিনের মধ্যে এই প্রতিষ্ঠানগুলো লাইসেন্স নবায়নের জন্য আবেদন না করলে তা বাতিল করা হবে বলে বুধবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিআরসি।

বিটিআরসির লাইসেন্সিং ও লিগ্যাল বিভাগের পরিচালক এম এ তালেব স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আইএসপি ইনক্লুডিং সাইবার ক্যাফে’র লাইসেন্স –এর শর্তানুযায়ী ৫ বছর পর পর তা নবায়ন করার বিধান রয়েছে। প্রতিষ্ঠানগুলোর লাইসেন্সের মেয়াদ ৫ বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত কমিশনে নবায়নের জন্য আবেদন করেনি। ফলে লাইসেন্সগুলোর কোনও বৈধতা নেই। সুতরাং উক্ত লাইসেন্সগুলোর অধীনে সব ধরনের কার্যক্রম সম্পাদন করা হবে অবৈধ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ –এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ।  

৭৩টি আইএসপি ইনক্লুডিং সাইবার ক্যাফের তালিকা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে ৭৩টি আইএসপি কাম সাইবার ক্যাফেকে লাইসেন্স নবায়নের জন্য আবেদন করতে হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করা না হলে তা বাতিল বলে গণ্য করা হবে। আর যারা আগ্রহী নয় তাদেরকেও কমিশনে জানাতে অনুরোধ করা হয়েছে।

/এইচএএইচ/  

আরও পড়তে পারেন: স্মার্টফোন কি সারারাত চার্জে দিয়ে রাখা যাবে?

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম