স্মার্টফোন কি সারারাত চার্জে দিয়ে রাখা যাবে?

দায়িদ হাসান মিলন
২৪ আগস্ট ২০১৬, ১৭:২৮আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১৭:২৮

ফোন চার্জ

ঘুমানোর আগে স্মার্টফোন চার্জে দিয়ে রাখলেন। সকালে উঠেই সম্পূর্ণ চার্জড ফোনটি হাতে পেলেন। এটা আপনার জন্য সকালের একটি উপহার হিসেবে মনে হতে পারে। তবে সারা রাত ফোন চার্জে দিয়ে রাখা কি ভালো কোনও আইডিয়া? এটা ভালো কি মন্দ সেটা বেশ কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে।

অনেকেই তাদের স্মার্টফোন দুই ঘণ্টার বেশি চার্জে দিয়ে রাখতে চান না। বিশেষজ্ঞরা বলেন, যারা তাদের স্মার্টফোন দীর্ঘদিন ধরে ব্যবহার করতে চান তাদেরকে এ বিষয়ে একটু সতর্ক হতে হবে। বেশিক্ষণ চার্জে দিয়ে রাখলে কিছু কিছু ফোনের ব্যাটারির ক্ষতি হতে পারে।

যদিও স্মার্টফোনে বেশকিছু চিপ দেওয়া থাকে। যে চিপ স্মার্টফোন সম্পূর্ণ চার্জ হওয়ার পর অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দেয়। এ ধরনের চিপ অ্যান্ড্রয়েড ফোন এবং আইফোনেও থাকে। তাই নির্ধারিত চার্জার দিয়ে চার্জ করলে কোনও ধরনের ক্ষতি হওয়ার কথা নয়।

অনেক ফোনে এমন প্রযুক্তি ব্যবহার করা হয় যে প্রযুক্তি ব্যাটারিকে দ্রুত চার্জের জন্য বেশি বিদ্যুৎ প্রবাহিত করে। এ ধরনের ফোন সারা রাত চার্জে দিয়ে রাখলে ব্যাটারির অনেক ক্ষতি হয়। কারণ সবসময়ই দ্রুত চার্জ করা ব্যাটারির জন্য বেশ বিপজ্জনক।

ব্যাটারির সমস্যা এড়াতে নির্ধারিত চার্জার দিয়ে সবসময় চার্জ করতে হবে। চার্জের সময় ফোন যেন কখনও বেশি গরম না হয়ে যায় সে সম্পর্কে সতর্ক হতে হবে। বিশেষ করে যারা তাদের স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘদিন ব্যবহার করতে চান তাদের জন্য এটা প্রযোজ্য। অ্যাপলের ওয়েবসাইটে বলা হয়েছে, ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরের তাপমাত্রা স্থায়ীভাবে ব্যাটারি ক্যাপাসিটি নষ্ট করে দিতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান