‘নতুন আইডিয়া’র খোঁজে স্টার্টআপগুলোতে বিদেশি বিনিয়োগ

হিটলার এ. হালিম
০১ সেপ্টেম্বর ২০১৬, ০৭:৫৮আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ০৭:৫৮

‘নতুন আইডিয়া’র খোঁজে স্টার্টআপগুলোতে বিদেশি বিনিয়োগ দেশের তথ্য-প্রযুক্তিখাতে জনপ্রিয়তা পাওয়া স্টার্টআপ সংস্কৃতিতে নতুন ও অভিনব আইডিয়ার কদর একটু বেশিই। ফলে জনপ্রিয়তা পাওয়া ও সম্ভাবনাময় কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের নজর পড়তে শুরু করেছে। এগিয়ে আসছে দেশীয়দের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীও। তবে এ দেশের স্টার্টআপগুলোর বেশি নজর ও আকর্ষণ ভেঞ্চার ক্যাপিটালের (ভিসি) প্রতি। পছন্দের তালিকায় এগিয়ে আছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিভিত্তিক ভিসিগুলো।সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, সম্ভাবনা সামনে আসায় সরকারও স্টার্টআপগুলোর দিকে বিশেষ নজর দিতে শুরু করেছে। চালু করেছে কানেক্টিং স্টার্টআপের মতো প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিজয়ীদের জন্য বিশেষ পুরস্কারের পাশাপাশি থাকছে দেশের বিভন্ন স্থানে নির্মিতব্য সফটওয়্যার টেকনোলজি পার্ক ও হাইটেক পার্কে বিশেষ স্থান বরাদ্দ। এরই মধ্যে ঢাকার কাওরান বাজারের জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্কে ১০টি স্টার্টআপ প্রতিষ্ঠানকে অফিস স্পেস বরাদ্দ দিয়েছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।
সম্প্রতি আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক স্টার্টআপগুলোকে আরও এগিয়ে নিতে একটি উৎসাহমূলক প্রকল্প হাতে নিয়েছেন। ‘টেন প্লাস টেন প্লাস টেন’ নামের ওই উদ্যোগে দেশের সেরা ১০টি স্টার্টআপ প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হবে। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা তিনটি ক্যাটাগরি থেকে দেশের ৩০টি কোম্পানি নির্বাচন করব। এই ক্যাটাগরিতে থাকবে শীর্ষ ১০ আইটি রফতানিকারক কোম্পানি, শীর্ষ ১০টি থাকবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং শীর্ষ ১০টি স্টার্টআপ কোম্পানি। এই কোম্পনিগুলোর আরও বিকাশে কী ধরনের সহযোগিতা প্রয়োজন, কোন ধরনের সমস্যা মোকাবিলা করতে হচ্ছে, আরও ভালো করতে কী প্রয়োজন, সেসব দেখা হবে।’

‘নতুন আইডিয়া’র খোঁজে স্টার্টআপগুলোতে বিদেশি বিনিয়োগ

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ১০টি স্টার্টআপ কোম্পানিকে বেছে নেওয়া হবে যাদের কোম্পানি ভ্যালু ১০ হাজার ডলার বা তার নিচে। যাদের একটু সহযোগিতা করলে তারা হয়তো আগামী ৫ বছরের মধ্যে মিলিয়ন-বিলিয়ন ডলারের কোম্পানি হতে পারবে। নতুন আইডিয়ার উদ্যোগ যাতে অভিনবত্ব আছে এবং প্রতিশ্রুতিশীল- এমন কোম্পানিগুলোকেই অগ্রাধিকার ভিত্তিতে বেছে নেওয়া হবে।

দেশে বিখ্যাত হয়ে ওঠা ভেঞ্চার ক্যাপিটাল ফেনক্সের জেনারেল পার্টনার শামীম আহসান বলেন, ‘বাংলাদেশে স্টার্টআপ প্রতিষ্ঠান এবং উদীয়মান ও সম্ভাবনাময় প্রতিষ্ঠানগুলোর ওপর বিশেষ নজর রাখছে ফেনক্স এবং সেভাবেই বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করছে।’ তিনি জানান, এরই মধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে ফেনক্স। আরও বেশি প্রতিষ্ঠানে তারা বিনিয়োগ করতে চায়। এ বিষয়ে তিনি তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।

ই-কমার্স প্রতিষ্ঠান প্রিয়শপ ডট কমের প্রধান নির্বাহী আশিকুল আলম খান জানালেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীরা স্টার্টআপগুলোতে বিনিয়োগে এগিয়ে আসছে। এটা আমাদের তরুণ উদ্যোক্তাদের জন্য সুখবর। প্রতিষ্ঠানের প্রচার, প্রসার, সেবার মান উন্নত করতে এই বিনিয়োগ আমাদের মতো উদ্যোক্তাদের উৎসাহ যোগাবে। তিনি বলেন, ‘আমি বিনিয়োগ পেলে হয়তো আমার পণ্য সারিতে পণ্য বাড়বে না বা প্রতিষ্ঠানের কোনও প্রসার হবে না। তবে আমরা তা দিয়ে লজিস্টিকস বাড়াব, সেবার মান উন্নত করব, রাজধানীর বিভিন্ন প্রান্তে ওয়্যারহাউজ গড়ে তুলব। সার্ভিস ডেলিভারি উন্নত করা এবং কম সময়ে সেবা দেওয়ার প্রতিও খেয়াল রাখব।’

আশিকুল আরও বলেন, ‘আমার তো ইচ্ছা একদিনে পণ্য ডেলিভারি দেওয়া। কিন্তু এজন্য বিশাল অংকের বিনিয়োগ প্রয়োজন। তবে বিনিয়োগ পেলে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করা যায়।’     

শুধু সিলিকন ভ্যালিভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল নয় অন্যান্য দেশের বিনিয়োগকারীরাও (অ্যাঞ্জেল ও সিড ইনভেস্টর) এগিয়ে আসছে বলে জানা গেছে। ওইসব দেশের মধ্যে অন্যতম হলো জাপান ও তাইওয়ান। সম্প্রতি এ দুটি দেশ থেকে বিনিয়োগ পেয়েছে বাংলাদেশের অ্যাপভিত্তিক অন-ডিমান্ড কার সার্ভিস প্রতিষ্ঠান চলো। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী দেওয়ান শুভ জানান, এরই মধ্যে তার প্রতিষ্ঠানে জাপান ও তাইওয়ানভিত্তিক দুটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে। আর এই বিনিয়োগের ফলে তারা দেশি বিনিয়োগকারীদেরও আস্থা অর্জনে সক্ষম হয়েছেন।

শুভ বলেন, ‘বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির সেবা-পণ্যটি ওই দেশের প্রেক্ষিতে নতুন, উদ্ভাবনমূলক, জনগণের কেমন কাজে লাগবে, জণগণ কীভাবে এই সেবাকে স্বাগত জানাবে ইত্যাদি বিষয় বিবেচনায় নেয়।’

দেওয়ান শুভ আরও বলেন, ‘শুরুতে হয়তো ভিসিরা সরাসরি বিনিয়োগ করতে চাইবে না। এজন্য রয়েছে অ্যাঞ্জেল ইনভেস্টর ও সিড ইনভেস্টর।’

তিনি জানান, যা-ই করা হোক না কেন, কাগজপত্রে ভালো ব্যাখ্যা ও প্রেজেন্টেশন আকর্ষণীয় হতে হবে।

/এএ/

     

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক