হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

দায়িদ হাসান মিলন
০৯ অক্টোবর ২০১৬, ১৭:২৭আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ১৭:২৭

হোয়াটসঅ্যাপ

ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন অনেক ফিচার নিয়ে আসছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ইমেজ ডুডলিং নামের নতুন আরেকটি ফিচার।

এই ফিচারটির সাহায্যে ব্যবহারকারীরা ছবি এবং ভিডিওতে আঁকিবুকি করতে পারবেন। এটা দিয়ে অনেকটা স্ন্যাপচ্যাট -এর মতো কাজ করা যাবে। ফিচারটি ব্যবহারকারীদেরকে ছবি কিংবা ভিডিওতে ইমোজি ব্যবহারের সুবিধাও দেবে। এতে করে তারা নিজেদেরকে আরও সুন্দরভাবে প্রকাশ করতে পারবে।

ইমেজ ডুডলিং এখন শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হলেও শিগগিরই তা আইওএস ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া হোয়াটসঅ্যাপ সম্প্রতি আরেকটি আপডেট নিয়ে এসেছে যার সাহায্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অন্যদেরকে ট্যাগ করা যায়। নতুন এই ট্যাগিং ফিচারের ফলে একজন ব্যবহারকারী গ্রুপের নোটিফিকেশন আর মিউট করতে পারবে না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম