বিটিআরসির নামে ফোন ও এসএমএস দিয়ে চলছে প্রতারণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৬, ১২:২২আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১৭:৩৯

বিটিআরসির নামে চলছে প্রতারণা

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নামে ফোন করে এবং মোবাইলে ক্ষুদে বার্তা পাঠিয়ে প্রতারণা করা হচ্ছে। বিটিআরসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সম্প্রতি কতিপয় প্রতারকচক্র বিটিআরসির নামে ফোন কল ও ক্ষুদে বার্তার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছে। তারা সিম রেজিস্ট্রেশন তথ্য, বিকাশ ও অন্যান্য মোবাইল ফিনান্সিয়াল অ্যাকাউন্ট পিন, ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। এক্ষেত্রে বিভিন্ন মোবাইল অপারেটর নম্বর এবং অবৈধ প্রযুক্তি ব্যবহার করে বিটিআরসির ল্যান্ড লাইন +৮৮০২৯৬১১১১১ বা মোবাইল নম্বর +৮৮০১৫৫৫১২১১২১ কপি করে ব্যবহার করতে দেখা যাচ্ছে। এমনকি বিটিআরসি নামেও কল করতে দেখা যাচ্ছে। এছাড়া BD info, Bangladesh info, BTRC info প্রভৃতি নামে বিভিন্ন SMS পাঠিয়ে পিন নম্বর বা অর্থ চাওয়া হচ্ছে।

বিটিআরসি থেকে কল বা ক্ষুদে বার্তার মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের জটিলতা দূরীকরণের নামে গ্রাহকের ব্যক্তিগত তথ্য বা গোপন পিন/ পাসওয়ার্ড চাওয়া হয় না। প্রতারক/ অপরাধীচক্র বিটিআরসির নাম করে ব্যক্তিগত তথ্য, গোপন পিন বা পাসওয়ার্ড, অর্থ বা পুরস্কার প্রাপ্তি সংক্রান্ত কল অথবা ক্ষুদে বার্তার জবাবে তথ্য/অর্থ প্রদান করা থেকে বিরত থাকতে অনুরোধ করেছে বিটিআরসি।

/এইচএএইচ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম