ইমো ভাইবার হোয়াটসঅ্যাপ বন্ধের প্রশ্নই আসে না: তারানা হালিম

টেক রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৬, ১৬:২০আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ১৬:২০

তারানা হালিম

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ইন্টারনেটনির্ভর মেসেজিং ও ভয়েস অ্যাপ ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধ করার কোনও প্রশ্নই আসে না। এমন কোনও সিদ্ধান্তও সরকার নেয়নি। কাজেই হোয়াটস অ্যাপ, ইমো, ভাইবার বন্ধ হবে না, হচ্ছে না, হওয়ার প্রশ্ন নেই। রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এসব এ তথ্য জানিয়েছেন তিনি।

তারানা হালিম বলেন, বন্ধ হতে হবে অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল), এক্ষেত্রে সরকারের অবস্থান জিরো টলারেন্স।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপের বন্ধের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত বিটিআরসির বক্তব্যর প্রতি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।  

প্রসঙ্গত, গত শুক্রবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমোর মতো স্মার্টফোন অ্যাপে ভয়েস কলের সুবিধার কারণে আন্তর্জাতিক কলের পরিমাণ কমছে। স্মার্টফোনে এ ধরনের অ্যাপ ব্যবহারের বিষয়ে দুই এক মাসের মধ্যে বিটিআরসি একটি সিদ্ধান্তে পৌঁছতে চায়।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম