কি-বোর্ডের সাহায্যে ফেসবুক ব্যবহার

দায়িদ হাসান মিলন
২৯ জানুয়ারি ২০১৭, ১৭:৪৮আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১৭:৫১

কি-বোর্ডের সাহায্যে ফেসবুক ব্যবহার যারা নিয়মিত কম্পিউটারে ফেসবুক ব্যবহার করেন তাদের জন্য মাউস অপরিহার্য হয়ে উঠেছে। তবে কিছু কৌশল জানা থাকলে আপনি মাউস ছাড়া শুধু কি-বোর্ডের সাহায্যে সবচেয়ে জনপ্রিয় এ সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করতে পারবেন। দেখে নেওয়া যাক সেরকম কিছু কৌশল-

নিউজফিড: নিউজ ফিডের ওপরের দিকে যাওয়ার জন্য কি-বোর্ডের K বাটন এবং নিচের দিকের জন্য J বাটন ব্যবহার করলেই হবে। এতে আর মাউস দিয়ে স্ক্রল করার প্রয়োজন হবে না।
নতুন স্ট্যাটাস: নতুন কোনও স্ট্যাটাস লেখার জন্য কি-বোর্ডের P বাটন ব্যবহার করলেই চলবে। এতে স্ট্যাটাস পোস্ট করার জন্য বক্স আসবে। তারপর সেখানে আপনার স্ট্যাটাস লিখুন এবং পোস্ট করুন।
লাইক-কমেন্ট-শেয়ার: ফেসবুক নিউজফিড J বাটন দিয়ে স্ক্রল ডাউন করার সময় ফেসবুকের নির্দিষ্ট কোনও পোস্টে লাইক দিতে L বাটন চাপলেই হবে। এছাড়া কমেন্টের জন্য C এবং শেয়ারের জন্য S বাটন ব্যবহার করতে পারেন। কোনও নির্বাচিত পোস্টকে ওপেন করতে O বাটন ব্যবহার করুন।
মেসেজ অপশন: সরাসরি আপনার ফেসবুক ইনবক্সে যেতে Alt+4 চাপুন। কোনও নতুন মেসেজ পাঠাতে Alt+M ব্যবহার করুন।
এগুলো ছাড়া ফেসবুক হোমপেজে যাওয়ার জন্য Alt+1 এবং নিজের টাইমলাইনে যাওয়ার জন্য Alt+2 ব্যবহার করতে পারেন। নোটিফিকেশন দেখার জন্য Alt+5, সেটিংসে যাওয়ার জন্য Alt+6 এবং অ্যাক্টিভিটি লগে যেতে Alt+7 ব্যবহার করুন।
সূত্র: ফেসবুক
/এইচএএইচ/ আপ-এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম