কিছু সময়ের জন্য বন্ধ ছিল ফেসবুক ও ইন্সটাগ্রাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৭, ২৩:৫৫আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ০১:২০

ফেসবুক ও ইন্সটাগ্রাম

বুধবার সারাবিশ্বে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল সামাজিক যোগাযোগের জনপ্রিয় সাইট ফেসবুক। বিভিন্ন ধরনের সাইট ‘ডাউন ডিটেক্টর’ কর্তৃপক্ষ ফেসবুকের এ সাময়িক বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তাৎক্ষণিক এ সমস্যার কারণে প্রায় ২২ হাজার ব্যবহারকারী ডাউন ডিটেক্টরে রিপোর্ট করেছেন। এই রিপোর্টের  তথ্য অনুযায়ী কোন কোন দেশের ব্যবহারকারীরা সমস্যায় পড়েছেন, সেটিও সাইটটির মানচিত্রে (http://downdetector.com/status/facebook/map/) দেখানো হচ্ছে। এখনও অনেক ব্যবহারকারী ফেসবুক বা ইন্সটাগ্রাম ব্যবহারের ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হতে পারেন বলে জানা গেছে। বাংলাদেশেও কিছু সময়ের জন্য ফেসবুক ও ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা থমকে গিয়েছিলেন। এ সমস্যায় পড়ে  বিষয়টি নিয়ে নিজের ভেরিফাইড টুইটার থেকে টুইটও করেছেন সংগীতশিল্পী পড়শি।

হঠাৎ করেই অনেক ব্যবহারকারী ফেসবুকের পাশাপাশি ইন্সটাগ্রাম ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন। বিশেষ করে স্ট্যাটাস পোস্ট করার বক্সটি চলে যাওয়া এবং কয়েকবার চেষ্টার পরও পেজ রিফ্রেশ না হওয়ার বিষয়টি দেখতে পেয়ে ব্যবহারকারীরা তাৎক্ষণিক টুইটারে বিষয়টি নিয়ে হ্যাসট্যাগে (#Facebookdown) আলোচনা শুরু করেন। একই হ্যাসট্যাগে দ্রুত টুইট আসতে থাকায় আলোচনার শীর্ষে চলে আসে বিষয়টি। ফেসবুকের একজন মুখপাত্র বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, অনেক ব্যবহারকারী সাময়িকভাবে ফেসবুক ও ইন্সটাগ্রাম ব্যবহারের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন। বিষয়টি আমাদের নজরে আছে।

ফেসবুক আউটেজ ম্যাপ

দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপি এবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে আধা ঘণ্টার মতো ফেসবুক ডাউন ছিল। ব্যবহারকারীরা বুঝতে বুঝতে তা আবার ঠিক হয়ে গেছে। দেশের ফেসবুক ব্যবহারকারীদের কাছ থেকে আমরা কিছু অভিযোগও পেয়েছি।’ মূল সমস্যা ১০ মিনিটের মতো ডাউন ছিল, ঠিক হতে আধা ঘণ্টার মতো লাগে বলেও জানান তিনি।  

ইমদাদুল হক আরও বলেন, ‘আমরা রাত সাড়ে ১০টার দিকে ফেসবুক থেকে সার্ভার ডাউনের মেইল পাই।’
তথসূত্র: সিনেট ও ডাউন ডিটেক্টর

/এনসি/এইচএএইচ/এএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম