অপরাধ ঠেকাতে বিনামূল্যে ফেসবুকসহ সোশ্যাল মিডিয়া প্যাক বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২০, ০৩:০৫আপডেট : ১৮ জুলাই ২০২০, ০৩:১১

বিটিআরসি দেশের মোবাইল অপারেটর ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফ্রি ব্যবহারের সুযোগ দিয়ে থাকে। তবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বলছে, এসব সেবা গ্রহণ করে কিছু অসাধু ব্যক্তি অপরাধমূলক কাজ করছে। এসব অপরাধ রোধে মোবাইল অপারেটরদের সোশ্যাল মিডিয়া সম্পর্কিত সেবা বিনামূল্যে না দিতে নির্দেশ দিয়েছে বিটিআরসি।

তথ্য মন্ত্রণালয়ের এক পত্রের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) জাকির হোসেন খান। তিনি বলেন, ‘নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করা এবং বাজারে স্বাভাবিক প্রতিযোগিতা বজায় রাখতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।’

১৪ জুলাই অপারেটরদের এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বিটিআরসি। ১৫ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর করতে বলেছে তারা। চিঠিতে বলা হয়েছে, ‘টেলিযোগাযোগ সেবা প্রদানকারী অপারেটরগুলো তাদের গ্রাহকদের আকৃষ্ট করতে সোশ্যাল মিডিয়া সম্পর্কিত সেবা আংশিক ফ্রি বা কোনও কোনও ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি বা বিনামূল্যে প্রদান করে বাজারে অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করছে। এসব ফ্রি সেবা গ্রহণ করে কিছু অসাধু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের অপ্রয়োজনীয় ও অপরাধমূলক কার্যকলাপ পরিচালনা করে আসছে। অপারেটরদের সোশাল মিডিয়া সম্পর্কিত সেবা ফ্রি বা বিনামূল্য দেওয়া থেকে বিরত থাকার জন্য এ নির্দেশনা দেওয়া হলো।’

/সিএ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরি পেতে যে ১০ কৌশল জানা জরুরি 
চাকরি পেতে যে ১০ কৌশল জানা জরুরি 
চমক নিয়ে ৯ সেপ্টেম্বর বাজারে আসছে আইফোন-১৮ সিরিজ
চমক নিয়ে ৯ সেপ্টেম্বর বাজারে আসছে আইফোন-১৮ সিরিজ
তাসকানির নয়নের মণি পাঁচ দ্বীপ, যেখানে মিলবে প্রকৃতি, ইতিহাস ও নির্জনতার স্বাদ
তাসকানির নয়নের মণি পাঁচ দ্বীপ, যেখানে মিলবে প্রকৃতি, ইতিহাস ও নির্জনতার স্বাদ
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২, সবচেয়ে বেশি মিরপুরে 
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২, সবচেয়ে বেশি মিরপুরে 
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা