আসছে হুয়াওয়ের তিনটি নতুন ফোন

ইশতিয়াক হাসান
২৩ অক্টোবর ২০২০, ২২:০৫আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ২২:০৭

আসছে হুয়াওয়ের তিনটি নতুন ফোন

হুয়াওয়ে তার দ্বিতীয় ফ্ল্যাগশিপ ফোন হুয়াওয়ে মেট ৪০ সিরিজ উন্মোচন করলো। এই সিরিজে থাকছে তিনটি হ্যান্ডসেট— হুয়াওয়ে মেট ৪০, হুয়াওয়ে মেট ৪০ প্রো এবং হুয়াওয়ে মেট ৪০ প্রো+।

প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম উবার গিজমো জানায়, এই সিরিজের ফোনগুলোতে থাকছে হুয়াওয়ের নতুন কিরিন ৯০০০ সিরিজের চিপসেট, যাতে রয়েছে ৫ ন্যানোমিটার প্রসেসর।  ডিসপ্লের মাপ মেট৪০ -এ ৬.৫ ইঞ্চি, আর মেট ৪০ প্রো এবং মেট ৪০প্রো+ তে ৬.৭৬ ইঞ্চি।  এছাড়া ডিজাইন অনুযায়ী সবগুলো ফোনের পেছনেই রয়েছে গোলাকার ক্যামেরা সেটআপ।

ক্যমেরায় তিনটি ফোনে পার্থক্য রয়েছে।  মেট ৪০ প্রো -এর ক্যমেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ২০ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, আর ৫এক্স অপটিক্যাল জুমের পেরিস্কোপ জুম লেন্স।  মেট ৪০ প্রো প্লাসে মেইন এবং আলট্রাওয়াইড ক্যামেরা একই। তবে পেরিস্কোপ ক্যামেরাটি ৮ মেগাপিক্সেলের সঙ্গে রয়েছে, ১০এক্স জুম।  এছাড়া রয়েছে ৩এক্স জুমের  ১২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যমেরা।  আর মেট ৪০ -এর মেইন ক্যামেরা একই। আল্ট্রাওয়াইড ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের, আর ৩এক্স অপটিক্যাল জুমের টেলিফটো ক্যামেরাটি ৮ মেগাপিক্সেলের।

অন্যান্য স্পেসিফিকেশনের মধ্যে মেট ৪০- এ রয়েছে ৮ জিবি র‌্যাম, ১২৮ জিবি স্টোরেজ, আর ৪২০০ এমএএইচ ব্যাটারি।  মেট ৪০ প্রোতে রয়েছে ১২ জিবি র‌্যাম,  ২৫৬ জিবি স্টোরেজ ও  ৪৪০০ এমএএইচ ব্যাটারি।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিসরের বিপক্ষে আর্জেন্টিনার জয়সূচক গোলে ‘ভিএআর বিতর্ক’
মিসরের বিপক্ষে আর্জেন্টিনার জয়সূচক গোলে ‘ভিএআর বিতর্ক’
এই কান্না তো মেসিকেই মানায়!
এই কান্না তো মেসিকেই মানায়!
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিসরকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিসরকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
সমাবেশে বিস্ফোরণ: কোন কারণে সরকারের ইন্ধন দেখছে এনসিপি-জামায়াত
সমাবেশে বিস্ফোরণ: কোন কারণে সরকারের ইন্ধন দেখছে এনসিপি-জামায়াত
সর্বাধিক পঠিত
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
কান্নাভেজা বিদায়ে অবসর নিয়ে যা বললেন রোনালদো
কান্নাভেজা বিদায়ে অবসর নিয়ে যা বললেন রোনালদো
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে