ধীরগতির হয়ে আসতে পারে ফেসবুকের শেয়ারিং

ইশতিয়াক হাসান
০৭ নভেম্বর ২০২০, ০৬:২৯আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ০৭:৩২

ফেসবুক যুক্তরাষ্ট্রে নির্বাচনের ইস্যুতে বিভিন্ন ভুয়া তথ্য এবং যড়যন্ত্রমূলক তত্ত্ব ঠেকাতে শেয়ারিং অপশনে পরিবর্তন আসছে ফেসবুকে। নিউইয়র্ক টাইমস থেকে জানানো হয়, এই পরিবর্তনটি বৃহস্পতিবার (৬ নভেম্বর)  থেকেই শুরু হয়ে থাকতে পারে।

সংবাদ মাধ্যমটি আরও জানায় শেয়ারিং ফিচারে ফেসবুক ঠিক কী ধরনের পরিবর্তন এনেছে তা এখনও পরিষ্কার নয়। তবে বিষয়টি এমন হতে পারে যে নতুন করে আরও দু-একটি বেশি ক্লিক করতে হবে। টুইটারও এ কারণে নতুন কিছু পরিবর্তন এনেছে।

এনগেজেট জানায়, ফেসবুক যেকোনও সহিংসতার ব্যাপারে যথেষ্টই উদ্বিগ্ন এবং প্রতিষ্ঠানটি চাচ্ছে ফেসবুক ব্যবহারকারীরা যেন শান্ত থাকেন এই বিষয়ে। এদিকে বাজফিড নিউজ জানায়, গত কয়েক দিনে ফেসবুকে অভ্যন্তরীণ একটা সংগঠিত সহিংসতার সম্ভাবনা তৈরি হয়েছে।

ফেসবুকের একজন মুখপাত্র জানান, ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফেসবুক সাময়িক কিছু অতিরিক্ত ধাপ সংযোজন করেছে। এখন ফেসবুকের কোনও ব্যবহারকারী নির্বাচন সংক্রান্ত কোনও পোস্ট দিতে চাইলে তাদের ভোটিং ইনফরমেশন সেন্টারের দিকে নজর দিতে বলবে। এছাড়া ভোট সংক্রান্ত কিছু লাইভ ভিডিও আটকে দেবে ফেসবুক। তবে ফেসবুকের এই কর্মকাণ্ড কতদিন চলবে তা নির্দিষ্ট করে জানাননি সেই মুখপাত্র।

/এইচএএইচ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবসরের পর ভ্রমণ হোক আনন্দের
অবসরের পর ভ্রমণ হোক আনন্দের
ধার করা ১৩ ডলার নিয়ে ছেলেকে খুঁজতে মাইলের পর মাইল হাঁটছেন এক নেপালি বাবা
ধার করা ১৩ ডলার নিয়ে ছেলেকে খুঁজতে মাইলের পর মাইল হাঁটছেন এক নেপালি বাবা
হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী: শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেলো
হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী: শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেলো
অস্থির হয়ে আছে দেশে যাওয়ার জন্য, মির্জা আব্বাস প্রসঙ্গে স্ত্রী আফরোজা
অস্থির হয়ে আছে দেশে যাওয়ার জন্য, মির্জা আব্বাস প্রসঙ্গে স্ত্রী আফরোজা
সর্বাধিক পঠিত
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা