বুদ্ধিমান টয়লেট!

রুশো রহমান
০৮ জানুয়ারি ২০১৬, ১৮:১৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৩১

বুদ্ধিমান টয়লেট

বছরে মাত্র একবার পরিষ্কার করলেই চলবে আপনার টয়লেট! রোজ রোজকার ঝক্কি ঝামেলা আর থাকবে না। বরং এই টয়লেট নিজেই নিজেকে পরিষ্কার রাখবে। দাগ ও ব্যাকটেরিয়ামুক্ত ঝকঝকে হয়ে যাবে নিজে নিজেই। সঙ্গে টয়লেট ব্যবহারকারীকেও পরিষ্কার করবে!

যুক্তরাষ্ট্রের লাসভেগাসে কনজ্যুমার ইলেক্ট্রনিক শোতে আধুনিক প্রযুক্তির ‘বুদ্ধিমান’ এই টয়লেট দর্শকদের মনোযোগ কেড়েছে। 

বাথরুম ফিটিংস নির্মাতা কোম্পানি টোটো জানায়, তাদের এই টয়লেট এখনও নির্মাণ ও উন্নয়ন পর্যায়ে আছে। তবে কি কি সুবিধা থাকছে তা আগেই জানিয়ে দিচ্ছে তারা। কেউ টয়লেট ব্যবহার করার পর বসা অবস্থায়ই একটি পাইপ দিয়ে আসা গরম পানি ও গরম বাতাসে পরিচ্ছন্ন হয়ে নিতে পারবেন।

ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান টয়লেটের বিভিন্ন পর্যায়

টয়লেটের প্যানটি তৈরি হবে জিরকোনিয়াম ও টাইটানিয়াম ডাইঅক্সাইড দিয়ে। ফ্ল্যাশ করার সঙ্গে সঙ্গেই বিদ্যুতায়িত পানি প্রবাহিত হয়ে ময়লা ও জীবাণু ধ্বংস করে ফেলবে। আর প্যানে যুক্ত অতিবেগুনি রশ্মির একটি বাতি প্যানের ওপরের অংশকেও সব ধরনের ব্যাকটেরিয়া ও ভাইরাসের হাত থেকে পরিষ্কার রাখবে। 

নির্মাতা কোম্পানির মুখপাত্র লেনোরা ক্যাম্পুস বলেন, প্রায় একবছরের মতো এই টয়লেট পরিষ্কার না করলেও চলবে। এর মূল্য এখনও নির্ধারণ করা হয়নি।

সূত্র: বিবিসি।

/এফএস/ এইচএএইচ/    

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি