ঘুরে আসতে পারেন ফেসবুক সদরদফতর

দায়িদ হাসান মিলন
১৬ এপ্রিল ২০১৬, ১২:৫৯আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ১৩:০৫

ফেসবুকের সদরদফতর

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন? সানফ্রান্সিসকো ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে? অথবা কেউ পরিচিত আছেন মেনলো পার্কের ফেসবুক সদরদফতরে? তাহলে দেখে আসতে ভুলবেন না ফেসবুকের কার্যালয়। কারণ ভ্রমণকারীদেরও দারুণভাবে স্বাগত বিশ্বের অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষ। তাই তাদের কার্যালয়টিও ভ্রমণ-পিপাসুদের জন্য অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

ফেসবুকের হেডকোয়ার্টারে কর্মী এবং দর্শনার্থীদেরকে একটি চিহ্নের মাধ্যমে আলাদা করা হয়। তাহলো- দর্শনার্থীদের একটি কমলা রঙয়ের ব্যাজ দেওয়া হয়। এটা তাদের সাময়িক আইডি কার্ডও। যা তাদের গলায় ঝুলিয়ে রাখতে হয়। আর এর সাহায্যেই বোঝা যায় কে কর্মী আর কে দর্শনার্থী।

ফেসবুকের প্রধান কার্যালয়ে ঢুকতে হলে প্রথমেই একজনকে রেজিস্ট্রেশন করতে হয়। সারি সারি সাজানো আই প্যাড রেজিস্ট্রারে এই নিবন্ধন কাজ সম্পন্ন করতে হয়। এরপর নিজের নাম লেখা আইডি কার্ড প্রিন্টার থেকে স্বয়ংক্রিয়ভাবে বের হয়ে আসে। তবে কারও না কারও রেফারেন্স ছাড়া এখানে নাম নিবন্ধন করা বেশ কঠিন কাজ।

আরও পড়ুন- অনলাইনে কেনাকাটায় পুরুষকে ছাড়িয়ে গেছে নারী

কমলা রঙের ফিতাসহ যে আইডি কার্ড দেওয়া হয় সেটা গলায় না পরলে মেশিন রিড করে না এবং দরজা খোলে না। তাই এটা গলায় দিয়েই সেখানে ঢুকতে হয়।

সেখানে ঢোকার পর অবাক হতে পারেন দর্শনার্থীরা। কারণ এখানে কর্মীদের জন্য রয়েছে অসাধারণ সব সুযোগ-সুবিধা। কর্মীরা যেন ভালোভাবে খাওয়া-দাওয়া করতে পারে সেজন্য রয়েছে বিশাল সব ক্যান্টিন। এছাড়া রয়েছে আইসক্রিমের দোকান। এছাড়া এখানে কারও নিজস্ব কোনও অফিস রুম নেই। সারি সারি কম্পিউটার সাজানো আছে পুরো জায়গায়। সেখান থেকে যে কেউ যেকোনও কম্পিউটারে লগইন করে অফিসের কাজ করতে পারেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

আরও পড়ুন- বাংলাদেশে ডিজিটালাইজেশন: আশার সঙ্গে বিপত্তিও আছে

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম