অনলাইনে কেনাকাটায় পুরুষকে ছাড়িয়ে গেছে নারী

আশিকুর রহমান চৌধুরী
১৫ এপ্রিল ২০১৬, ১১:৫৪আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ১১:৫৯

অনলাইন শপিং ঘরে বসে অনলাইনে শপিং করার মজাই আলাদা। শপিং সাইটেরও অভাব নেই। তেল, লবণ থেকে শুরু করে জামাকাপড় ও ইলেক্ট্রনিক্স সবই মেলে অনলাইনে। তবে এ শপিং-এর মজাটা পুরুষের তুলনায় নারীরাই বেশি নেন। আগে দেখা যেত নারীরা শপিং করতেন বাইরে। সেখানে উপস্থিতির বিচারে তারা ছিলেন পিছিয়ে। কিন্তু এখন ঘরে বসে করা যায় বলে অনলাইনে নারীরা এগিয়ে গেছেন ঢের।

আরও পড়ুন : সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা নববর্ষের উচ্ছ্বাস

আমেরিকান এক্সপ্রেস ও নিলসেন-এর একটি সমীক্ষায় দেখা গেছে, নারীরা ক্রেডিট কার্ড, মোবাইল অ্যাপস ও অনলাইনে ভ্রমণ পোর্টাল ব্যবহার করতে বেশি আগ্রহী। একই জরিপে দেখা গেছে, কোনও কাজ ছাড়াই নারীরা যেখানে সপ্তাহে ৪৮ ঘণ্টা সময় ব্যয় করেন, সেখানে পুরুষরা অলস সময় কাটায় ২৮ ঘণ্টা। এ ছাড়াও মোবাইল অ্যাপস ব্যবহারের ক্ষেত্রে পুরুষরা শতকরা ৮১ ভাগ হলেও নারীদের মধ্যে এ হার ৯৮ ভাগ।

আরও পড়ুন: ‘ব্র্যাক মন্থন অ্যাওয়ার্ড’-এর উদ্বোধনপ্রযুক্তিগত উদ্ভাবনে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান

বেশিরভাগ নারী ক্রেডিট কার্ড-এ অনলাইন শপিং পছন্দ করেন। আর পুরুষরা অনলাইন শপিং করেন কিন্তু পছন্দ করেন ক্যাশ অন ডেলিভারিতে। বিশেষজ্ঞরা বলেন, স্মার্টফোন ব্যবহারকারীর শতকরা ৭৪ ভাগ নারী অনলাইনে কেনাকাটা করে, যেখানে পুরুষদের অংশগ্রহণ মাত্র শতকরা ৬৯ ভাগ।

এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম