সাইবার নিরাপত্তায় মাইক্রোসফটের সঙ্গে বিটিআরসির চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০১৬, ২২:৪৬আপডেট : ৩০ জুন ২০১৬, ২২:৪৮

বিটিআরসি+মাইক্রোসফট সাইবার আক্রমণের ব্যাপারে আগাম বার্তা পেতে এবং সাইবার আক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রভিত্তিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান  মাইক্রোসফটের সঙ্গে চুক্তি করেছে বিটিআরসি।  বৃহস্পতিবার বিকেলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সম্মেলন কক্ষে এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ এবং মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির। এসময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিতি ছিলেন।
চুক্তি প্রসঙ্গে প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের জানান, মাইক্রোসফট একটি সফটওয়্যারের মাধ্যমে সাইবার আক্রমণের ব্যাপারে আগাম বার্তা দেবে। সেই বার্তা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রাথমিকভাবে সরকারি অফিসগুলোতে সাইবার হামলার বিষয়ে আগাম সতর্কবার্তা দেবে তারা।
মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে এ সেবা দেবে মাইক্রোসফট। এজন্য কোনও অর্থ নেওয়া হবে না। সাইবার হামলার আগাম সতর্কতা দেওয়ার পাশাপাশি অনুমতি সাপেক্ষে ইন্টোরনেট রোবট বা বটনেট দিয়ে হ্যাকিং ঠেকানো যাবে।

/সিএ/ এএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক