ফেসবুকে আসছে লাইভ ভিডিও অপশন

টেক ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৫, ১৯:২৬আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ১৬:৫৩

দেশে কিংবা বিদেশের বিভিন্ন প্রান্তে থাকা বন্ধু-স্বজনরা কী করছে? কীভাবে সময় কাটাচ্ছে? তারা মজা করছে নাকি বিরক্ত হচ্ছে নাকি একঘেয়ে জীবন কাটাচ্ছে? বন্ধু-স্বজনদের সেসব কৌতুহল কিংবা উৎকণ্ঠার সমাধানে নতুন ফিচার চালু করার পরীক্ষা চালাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এর আওতায়, স্মার্টফোনে ভিডিও ধারণ করে সরাসরি যা হচ্ছে তা বন্ধুদের জন্য ছেড়ে দিতে পারবেন ফেসবুক ব্যবহারকারীরা।

মার্কিন সংবাদমাধ্যম এপি জানায়, বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্রে আইফোন ব্যবহারীদেরকে দিয়ে লাইভ ভিডিও অপশনটির পরীক্ষা শুরু করেছে ফেসবুক। তবে কবে থেকে সব গ্রাহক তাদের স্মার্টফোন থেকে লাইভ সম্প্রচারের সুযোগ পাবেন তা জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ।

চলতি বছরের শুরুতে পেরিস্কোপ নামে লাইভ ভিডিও অ্যাপ্লিকেশন চালু করে টুইটার। আর ফেসবুকের নতুন লাইভ ভিডিও চালু করার চ্যালেঞ্জ নিয়ে ফেসবুক নিজেদের শীর্ষস্থানটি ধরে রাখতে চাইছে বলে ধারণা করা হচ্ছে।

নিজেদের শীর্ষস্থানে ধরে রাখতে অন্যদের আইডিয়াকে ব্যবহার করার নজির ফেসবুকের জন্য এটাই প্রথম নয়। বড় বড় ঘটনা এবং বিষয়ের ওপর আলোচনাকে হ্যাশট্যাগের আওতায় আনার মত আইডিয়াটিও টুইটারের পরই চালু করেছিল ফেসবুক।

এছাড়া কলেজ নামে আরেকটি ফিচারের আওতায় একই জায়গা কিংবা একই ঘটনায় তোলা ছবি আর ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে একসঙ্গে স্লাইডশো আকারে দেখাবে ফেসবুক।

আসছে বছর অ্যান্ড্রয়েড ভার্সনে চালুর আগেই আইফোনে অ্যাপটি ব্যবহার করতে পারবেন ফেসবুক ব্যবহারকারীরা।

তবে লাইভ ভিডিও অপশনটি পেরিস্কোপের মতই ফেসবুক এবং কপিরাইট স্বত্বাধিকারীর মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিছু কিছু মানুষ ম্যুভি শট কিংবা খেলার ইভেন্টগুলোর জন্য লাইভ ভিডিও অপশন ব্যবহার করে থাকেন যা কপিরাইটের আওতায় সুরক্ষিত রাখা হয়। আর সেকারণে কপিরাইট পর্যবেক্ষকরা কপিরাইট লঙ্ঘনের আশঙ্কায় পেরিস্কোপকে নজরে রাখছেন যেন এ ধরনের ভিডিও পোস্ট হলে তা ব্লক করা বা সরিয়ে নেয়ার জন্য টুইটারকে জানানো যায়। সূত্র: এপি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম