সঙ্গীত শিল্পীদের সহায়তা করতে নতুন একটি অ্যাপ প্রযুক্তি জগতে প্রবেশ করেছে। নতুন এই অ্যাপের নাম একাপেল্লা। এই অ্যাপ শুধু তাদের গানের ভিডিও ধারণ করবে এটাই নয় বরং তাদেরকে পপ স্টারে পরিণত করবে। সম্প্রতি এক গণমাধ্যম প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।
একাপেল্লা নামের অ্যাপটি ইতিমধ্যে ৬০ লাখের বেশি বার ডাউনলোড করা হয়েছে। অথচ অ্যাপটি চালু করা হয় মাত্র দুই মাস আগে। এই অ্যাপ শিল্পীদের বিভিন্ন বাদ্যযন্ত্রের সাহায্যে তাদের গানের ভিডিও ধারণ করার সুবিধা দেয়। কারেন্ট স্টার ডট কমের এক প্রতিবেদনে এ তথ্যটি উপস্থাপন করা হয়।
এ সম্পর্কে একাপেল্লা অ্যাপের সহ-নির্মাতা ডেনিয়েল ভিন বলেন, এই অ্যাপটির সুবিধা হলো এটা আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ দেবে।
এটা আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপল স্টোরে এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল স্টোরে পাওয়া যাবে। একাপেল্লার ভিডিও টুইটারে পোস্ট করার পর এগুলো অসংখ্য মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
এই অ্যাপটি আপনাকে বিনামূল্যে এক মিনিট কম্পোজিশনের সুযোগ দেবে। তবে আপনি যদি চান তাহলে অর্থের বিনিময়ে কম্পোজিশন সময় বাড়াতে পারেন। এক্ষেত্রে আপনাকে ৩ মিনিট কিনতে হবে ১.৯৯ ইউএস ডলারে এবং ১০ মিনিট কিনতে হবে ৯.৯৯ ডলারে।
সূত্র: ইয়াহু
/এইচএএইচ/








