ভারতের শীর্ষ তিন প্রযুক্তি কর্মক্ষেত্র

দায়িদ হাসান মিলন
১০ ডিসেম্বর ২০১৫, ১৯:৫১আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ১৬:৪৮

Google New ২০১৫ সাল প্রায় শেষের দিকে। বছরের শেষ দিকে এসে ভারতের সবচেয়ে ভালো প্রযুক্তি কর্মক্ষেত্রের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকাটি প্রকাশ করে দ্য ইকোনোমিক টাইমস এবং দ্য গ্রেট প্লেস টু ওয়ার্ক ইন্সটিটিউট।

এই তালিকাটি বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি। এরমধ্যে রয়েছে প্রতিষ্ঠানের কর্মীরা একটি কাজে কীভাবে করে এবং মানুষের সঙ্গে তাদের সম্পর্ক কেমন ইত্যাদি।

ভারতের সেরা তিনটি প্রযুক্তি কর্মক্ষেত্র হলো-

আরএমএসআই

২০১৫ সালে ভারতের সেরা প্রযুক্তি কর্মক্ষেত্রের প্রতিষ্ঠান হিসেবে শীর্ষ স্থান দখল করে নিয়েছে আরএমএসআই। প্রতিষ্ঠানটি জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, মডেলিং, অ্যানালিটিকস এবং সফটওয়্যার সেবা সরবরাহ করে।

গুগল

এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্টারনেট জায়ান্ট গুগল। গুগলের দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ভারতের সহ-সভাপতি এবং ব্যবস্থাপনা পরিচালক রাজন আনন্দন বলেন, আমরা সবসময় এমন কাজের পরিবেশ তৈরি করি যা সৃজনশীলতাকে প্রাধান্য দেয় এবং ভালো কাজে উৎসাহ প্রদান করে।

এ ছাড়াও কর্মীদেরকে আরও বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের কারণে গুগল এই তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে।


এসএপি ল্যাবস ইন্ডিয়া

সবচেয়ে ভালো প্রযুক্তি কর্মক্ষেত্রের তালিকার তিনে অবস্থান করছে এসএপি ল্যাবস ইন্ডিয়া লিমিটেড। এ সম্পর্কে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দীলিপকুমার দিলওয়াল বলেন, আমরা গর্বিত যে আমাদের প্রতিষ্ঠানে শ্রেণিবিন্যাস কম এবং এখানে স্যার-ম্যাডামের সংস্কৃতি অনুপস্থিত। এটা কর্মীদেরকে স্বাধীনতা দিয়ে থাকে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম