উইন্ডোজ ১০ এর সর্বশেষ সিকিউরিটি আপডেটে সমস্যা

ইশতিয়াক হাসান
১৬ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৩৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৪৯

উইন্ডোজ ১০ এর সর্বশেষ সিকিউরিটি আপডেটে সমস্যা

উইন্ডোজ ১০ এর সর্বশেষ স্ট্যান্ডঅ্যালোন সিকিউরিটি আপডেটে সমস্যা দেখা দিয়েছে। সমস্যাটির কারণে উইন্ডোজ ফ্রিজ হয়ে যাওয়া, বুট এবং ইনস্টলেশনে সমস্যা হচ্ছে। তবে মাইক্রসফট ইতোমধ্য সেটা সরিয়েও নিয়েছে বলে জানায় আইএএনএস।

শনিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রতি মঙ্গলবারের রিলিজ সাইকেল হিসেবে ফেব্রুয়ারির ১১ তারিখে কেবি৪৫২৪২৪৪ প্যাচটি (patch) বের করে। প্যাচটি (patch) উইন্ডোজ আপডেটের সঙ্গে অপারেটিং সিস্টেমটির সকল সংস্করণে ব্যবহার করা হয়।

পরবর্তীতে মাইক্রসফট জানায়, নির্দিষ্ট কিছু ডিভাইসে এটি সমস্যা করার কারণে আপডেটটি সরিয়ে ফেলতে হয়েছে। এর কোনও সংশোধিত সংস্করণ দেওয়া হবে না বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। তারা বলছে এই আপডেটটি সরিয়ে নেওয়াতে উইন্ডোজে কোনও সমস্যা বা কোনও কিছু পরিবর্তিত হবে না। তবে প্রতিষ্ঠানটি নতুন সংস্করণে এর সংশোধন বের করার জন্য তাদের সহযোগীদের সঙ্গে কাজ করছে বলে জানানো হয়। পরবর্তী আপডেটে এটি প্রকাশিত হতে পারে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম