বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপেও বিভ্রাট

দায়িদ হাসান মিলন
২১ আগস্ট ২০২০, ১৪:৪০আপডেট : ২১ আগস্ট ২০২০, ১৪:৪০

হোয়াটসঅ্যাপ গুগলের বিভিন্ন সেবায় বৃহস্পতিবার (২০ আগস্ট) বিভ্রাট দেখা দেওয়ার পর ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপেও বিভ্রাট দেখা দেয়। এ সময় কোনও মেসেজ আদান-প্রদান করতে পারেনি অনেক ব্যবহারকারী। অবশ্য হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

হোয়াটসঅ্যাপের ওপর নজর রাখে এমন ওয়েবসাইট ওয়াবেটাইনফোর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিশ্বের বিভিন্ন স্থানে হোয়াটঅ্যাপ বিভ্রাট শুরু হয়। শুক্রবার (২১ আগস্ট) সকাল পর্যন্ত অনেক ব্যবহারকারী এই সমস্যা সম্পর্কে অভিযোগ করেছেন। বিভ্রাটের সময় প্রায় ৬৬ শতাংশ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেননি। এছাড়া ৩০ শতাংশ ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারলেও আদান-প্রদান করতে পারেননি কোনও মেসেজ। তবে কিছু ব্যবহারকারী নির্বিঘ্নে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পেরেছেন।

এ সম্পর্কে ওয়াবেটাইনফো এক প্রতিবেদনে জানায়, অনেক ব্যবহারকারী বিভ্রাটের কারণে হোয়াটসঅ্যাপ সেবা পাচ্ছেন না। সার্ভার ডাউন থাকায় এই সেবা পাওয়া যাচ্ছে না। তবে কিছু ব্যবহারকারী সেবাটি পেয়ে থাকতে পারেন।

এর আগে বৃহস্পতিবার সকালে জিমেইল, গুগল ড্রাইভ, গুগল মিটসহ প্রতিষ্ঠানটির আরও কিছু সেবায় বিভ্রাট দেখা দেয়। ভারত, যুক্তরাষ্ট্রের কিছু অংশ, অস্ট্রেলিয়া, জাপান এবং মালয়েশিয়ার হাজার হাজার গ্রাহক ওপরে উল্লেখিত সেবাগুলোর সমস্যা নিয়ে অভিযোগ করেন।

এ সময় কিছু ব্যবহারকারী জিমেইল অ্যাকাউন্টে লগইন করতে পারছেন না বলে জানান। অন্য ব্যবহারকারীরা বলেন, অ্যাপে নতুন কোনও ইমেইল দেখাচ্ছে না এবং তারা কোনও অ্যাটাচমেন্ট যুক্ত করতে পারছেন না। এছাড়া তখন অনেক ব্যবহাকারীর গুগল ড্রাইভও কাজ করেনি।

দিনভর এভাবে চলার পর সন্ধ্যায় সমস্যার সমাধান করে গুগল কর্তৃপক্ষ। এ সময় সেবাদানে বিঘ্ন ঘটায় গ্রাহকদের কাছে ক্ষমা চায় তারা এবং জানায়, সিস্টেমের নির্ভরযোগ্যতাকে গুগল সবচেয়ে বেশি গুরুত্ব দেয়।

 

/এইচএএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম