একাদশ প্রজন্মের ডেল ল্যাপটপ নিয়ে এলো সিঙ্গার

টেক ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৩আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৩

একাদশ প্রজন্মের ডেল ল্যাপটপ নিয়ে এলো সিঙ্গার বাংলাদেশ। বুধবার (১০ ফেব্রুয়ারি) সিঙ্গার হেডকোয়াটার্সে ল্যাপটপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর চন্দনা সামারাসিংহে, সেলস ডিরেক্টর মকবুলে হুদা চৌধুরী, হোলসেল ডিরেক্টর কাজী রফিকুল ইসলাম, ডেল টেকনোলজিস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেল একাদশ প্রজন্মের তিনটি নতুন মডেলের ল্যাপটপ উদ্বোধন করা হয়। ইন্সপায়রন৫৪০২ ল্যাপটপে রয়েছে একাদশ প্রজন্মের কোর আই-৫-১১৩৫জি৭ প্রসেসর, এনভিডিয়া জিফোর্স এমএক্স-৩৩০, ২ জিবি ডিডিআর৫ গ্রাফিকস, ১৪ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, ৫১২ জিবি এসএসডি এবং ৮ জিবি ডিডিআর৪ র‌্যাম। ইন্সপায়রন৫৪০৬ (টু ইন ওয়ান) ল্যাপটপও একই ধরনের স্পেসিফিকেশন রয়েছে। ইন্টেল আইরিস এক্সই গ্রাফিকস সম্বলিত ১৩.৩ ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ ইন্সপায়রন৭৩০৬ (টু ইন ওয়ান) বাজারে এনেছে সিঙ্গার।   

এসব ল্যাপটপের সঙ্গে ক্রেতারা উইন্ডোজ-১০ হোম, ম্যাকাফির সুরক্ষা এবং দুই বছরের ওয়ারেন্টি সুবিধা পাবেন।

/এইচএএইচ/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি