জাবরা’র পণ্য এখন গ্যাজেট অ্যান্ড গিয়ারে

টেক ডেস্ক
০৩ মার্চ ২০২১, ২০:১৫আপডেট : ০৩ মার্চ ২০২১, ২০:১৫

প্রযুক্তি বাজারের বাইরে গ্যাজেট অ্যান্ড গিয়ারের ১৮টি আউটলেটে পাওয়া যাবে জাবরা ব্র্যান্ডের হেডফোনসহ এই ব্র্যান্ডের সবধরনের মিউজিক পেরিফেরালস।

সম্প্রতি জাবরার বাংলাদেশি পরিবেশক টেক রিপাবলিক লিমিটেডের সঙ্গে একটি ব্যবসায় চুক্তি করেছে গ্যাজেট অ্যান্ড গিয়ার। চুক্তিতে সই করেন টেক রিপাবলিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম ফয়েজ মোরশেদ এবং গ্যাজেট অ্যান্ড গিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরে আলম খান। এসময় টেক রিপাবলিকের পরিচালক মেহেদী হাসান এবং গ্যাজেট অ্যান্ড গিয়ারের হেড অব সেলস আনোয়ার হোসাইন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যবসায় সম্ভাবনার কথা তুলে ধরে টেক রিপাবলিক ব্যবস্থাপনা পরিচালক এইচ এম ফয়েজ মোরশেদ জানান, নতুন স্বাভাবিক জীবনে ‘ভার্চুয়াল বৈঠক’, ‘ই-কমার্স’, ‘অনলাইন স্কুল’ এবং ‘ওয়েব বিনোদন’ সংস্কৃতিতে নাগরিক অভ্যস্ততায় ইতোমধ্যে দেশে নয়েজ ক্যানসেলেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর জাবরার হেডফোন, ব্লুটুথ, এয়ারফোনে বাজার চাহিদা দ্বিগুণ বেড়েছে। এর মধ্যে দেশের ৭১ শতাংশ কল সেন্টারেই ব্যবহৃত হচ্ছে জাবরা।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম