‘করোনাকালে ই-কমার্সে পণ্য কেনার অভ্যাস তৈরি হয়েছে’

টেক ডেস্ক
১৫ মার্চ ২০২১, ২২:৫২আপডেট : ১৫ মার্চ ২০২১, ২২:৫২

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের ই-কমার্সকে এগিয়ে নিতে হলে অনলাইন পেমেন্টের বিকল্প নেই। আমাদের দেশে ই-কমার্স খাতটি যে খুব বেশি দিনের তা নয়। এর প্রসার ঘটেছে গত কয়েক বছরে। কোভিড-১৯ সময়ে এর প্রসার হয়েছে বেশি। এই প্রবণতা ধরে রাখতে হবে।

সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘ই-কমার্সের বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকাশপিং ডটকম গোলটেবিল বৈঠকটির আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব  মো. হাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন প্রফেসর ডা. এম. আলী।

ধামাকাশপিংয়ের সিওও সিরাজুল ইসলাম রানা দেশের ই-কমার্সের সার্বিক অবস্থার চিত্র তুলে ধরেন। দেশে বর্তমানে ই-কমার্স কোন অবস্থায় আছে, কয়েক বছর আগে কোন অবস্থায় ছিল, ক্রেতা বৃদ্ধির পরিমাণ, সমস্যা, ই-কমার্স নীতিমালার ওপর আলোকপাত করেন তিনি। মূল প্রবন্ধে তিনি ধামাকাশপিংয়ের যাত্রা, কয়েক মাসের মধ্যেই দেশে তার অবস্থান, ক্রেতা বৃদ্ধির পরিমাণ, অর্ডার, সফলভাবে ডেলিভারি, স্টার্টআপ হিসেবে তাদের কাজের স্বীকৃতির পুরস্কারসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।

ধামাকাশপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক জে এমডি জসিমউদ্দিন চিশতী বলেন, ‘আমরা দীর্ঘদিন থেকেই ডিজিটাল বিজনেসের সঙ্গে আছি।  সেই জায়গা থেকে মনে হয়েছে দেশে ই-কমার্স নিয়ে কাজ করতে হবে। সেই দায়িত্ববোধ থেকেই ধামাকার শুরু। আমরা চাই, ই-কমার্স ভালো অবস্থানে আসুক।’

এছাড়া গোল টেবিল আলোচনায় অংশ নেন— ওয়ালটনের করপোরেট সেলের পরিচালক সিরাজুল ইসলাম, ই-ক্যাবের পরিচালক আসিফ আহনাফ ও ইকুরিয়ারের প্রধান নির্বাহী বিপ্লব ঘোষ রাহুল।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম