বাংলাদেশে সাইবার হামলার জন্য একটি রাষ্ট্র বিনিয়োগ করছে: পলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২১, ২১:২৯আপডেট : ২১ মার্চ ২০২১, ২১:৪৫

বাংলাদেশে গুজব ছড়াতে ও সাইবার হামলার জন্য একটি রাষ্ট্র প্রাতিষ্ঠানিকভাবে অর্থ বিনিয়োগ করছে বলে অভিযোগ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ বিষয়ে বেশ কিছু তথ্য-উপাত্ত ও প্রমাণ এরইমধ্যে বাংলাদেশের হাতে এসেছে বলেও জানান তিনি।

রবিবার (২১ মার্চ) টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) আয়োজিত ‘মুক্তিযুদ্ধ বিষয়ক অনলাইন কনটেন্ট বনাম তথ্যবিভ্রাট ও গুজব বিড়ম্বনা’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ভার্চুয়াল বৈঠকেই টিএমজিবির অফিসিয়াল ওয়েবসাইট www.tmgb.org উদ্বোধন করেন। সংগঠনটি থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ সময় পলক বলেন, ‘বুঝে না বুঝে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিপর্যায়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নিয়ে নানা বিভ্রান্তি সৃষ্টি করেছে।’ এ বিষয়ে একটি প্রাতিষ্ঠানিক এবং সর্বজনস্বীকৃত আর্কাইভ গড়ে তোলা এখন সময়ের দাবি বলেও মনে করেন তিনি।

টিএমজিবি’র আহ্বায়ক মুহম্মদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্লগার ও মুক্তিযুদ্ধ বিষয়ক কনটেন্ট গবেষক অমি রহমান পিয়াল। 

আলোচনায় অংশ নেন—উইমেন ইন টেকনোলজির সভাপতি অধ্যাপক ড. লাফিফা জামাল, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, বাক্কোর সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন প্রমুখ।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম