আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল আন্তলেনদেন প্ল্যাটফর্মে অংশগ্রহণের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২১, ২১:৩৭আপডেট : ২৩ মার্চ ২০২১, ২১:৩৭

আর্থিক লেনদেনে অনিয়ম, খরচ ও হয়রানি রোধে ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম (আইডিটিপি) চালু করা হচ্ছে। এরইমধ্যে ডিজিটাল মাধ্যমে আন্তলেনদেন শুরু করেছে দেশের সবচেয়ে বড় মোবাইল ওয়ালেট বিকাশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দেশের প্রতিটি ব্যাংকসহ আর্থিক লেনদেন প্রতিষ্ঠানগুলোকে এই প্ল্যাটফর্মে যোগ

মঙ্গলবার (২৩ মার্চ) রাজধানীর ওয়েস্টিন হোটেলে জাতিসংঘ ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ডের (ইউএনসিডিএফ) উদ্যোগে ‘লিভিং নো মাইক্রো-মার্চেন্টস বিহাইন্ড ইন দ্য ডিজিটাল এরা ইন বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সম্মেলনে বিশেষ অথিথি হিসেবে বক্তব্য রাখেন— আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, ইউএনসিডিএফ’র হেড অব করপোরেশন অব দ্য ডেলিগেশন মৌরিজিও সিয়ান ও বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখোপাধ্যায়।

প্রতিমন্ত্রী বলেন বলেন, ‘আইডিটিপির ক্রেডিট রেটিং ও স্কোরিং সুবিধা ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেওয়ার পথ উন্মুক্ত হবে। এ মাসেই সেবা এক্সওয়াইজেড ও আইসিটি বিভাগের স্টার্টআপ বাংলাদেশ কোম্পানির মধ্যে অংশীদারী চুক্তি হতে যাচ্ছে। এর ডিজিটাল ইআরপি সলিউশনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের বিনা জামানতে ঋণ সুবিধা পাবেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা।’

চতুর্থ শিল্পবিপ্লবে বাংলাদেশের জন্য পাঁচটি জাতীয় কৌশল প্রণয়ন করেছে উল্লেখ করে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘রোবটিক্সের জন্য জাতীয় কৌশল, জাতীয় ব্লকচেইন, ন্যাশনাল ইন্টারনেট অব থিংকস কৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তার জাতীয় কৌশল ও মাইক্রোপ্রসেসর ডিজাইন সক্ষমতা অর্জনে কৌশল নির্ধারণ করা হয়েছে, যা আমাদের চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ় ভিত রচনায় সহায়তা করবে।’

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম