সচল হলো ফেসবুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২১, ১৯:৪৩আপডেট : ২৯ মার্চ ২০২১, ২১:২৩

প্রায় ৪ দিন অচল থাকার পর দেশে সচল হলো ফেসবুক। সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টা ২৫ মিনিট থেকে ফেসবুক সচল হয়। একইসঙ্গে মেসেঞ্জারও।

২৬ মার্চ থেকে ফেসবুকে ঢুকতে সমস্যা হচ্ছিল। মেসেঞ্জার মাঝে মাঝে সচল হলেও বড় মেসেজ বা ছবি পাঠাতে সমস্যা হয়। ভিডিও কল করা যায়নি একদমই।

তবে অনেক ব্যবহারকারী ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) দিয়ে এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ব্যবহার করেছেন বলে জানা গেছে।

ইন্টারনেট গেটওয়ে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইআইজি ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ জুনায়েদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফেসবুক, মেসেঞ্জার বন্ধের বিষয়ে আমাদের প্রতি বিটিআরসি ও ডটের (ডিপার্টমেন্ট অব টেলিকম) কোনও নির্দেশনা ছিল না।  তবে ফেসবুকের মুখপাত্র দেশে “ফেসবুক সীমিত” করে দেওয়ার কথা বলেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি করা হয়ে থাকে তাহলে দেশের স্বার্থে বিষয়টি আমি খারাপভাবে দেখি না।’

দেশে ফেসবুকের ধীরগতি সম্পর্কে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বাংলাদেশে তাদের জনসংযোগ পার্টনার বেঞ্চমার্ক পিআর-এর মাধ্যমে শনিবার (২৭ মার্চ) জানায়, ‘আমরা জানি বাংলাদেশে আমাদের সেবা সীমিত করে দেওয়া হয়েছে। আমরা বিষয়টি সম্পর্কে আরও জানতে কাজ করে যাচ্ছি এবং আশা করছি যত দ্রুত সম্ভব ফেসবুক আগের অবস্থায় ফিরে আসবে।’

/এইচএএইচ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম