হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজ ফিচারে আসছে নতুন সুবিধা

আসির আহবাব নির্ঝর
০৩ মে ২০২১, ২০:৩৬আপডেট : ০৩ মে ২০২১, ২০:৩৬

হোয়াটসঅ্যাপের অনেক ব্যবহারকারী ভয়েস মেসেজ ফিচার নিয়মিত ব্যবহার করেন। তাদের বেশিরভাগেরই চাওয়া, ভয়েস মেসেজ পাঠানোর আগে যদি সেটা শুনে যাচাই করা যেত। কিন্তু বর্তমানে এ ধরনের কোনও ফিচার হোয়াটসঅ্যাপে নেই। ভয়েস মেসেজে কোনও ভুল থাকলে সেটা রিমুভ করতে হবে কিংবা আবারও রেকর্ড করে পাঠাতে হবে।

তবে আশার খবর হলো, ভয়েস মেসেজ পাঠানোর আগে শুনে যাচাই করার জন্য ফিচার নিয়ে আসতে কাজ করছে হোয়াটসঅ্যাপ। ফলে এ বিষয়ে ব্যবহারকারীদের বিরক্তি দ্রুতই কেটে যাবে বলে আশা করছেন বিশ্লেষকরা।

হোয়াটসঅ্যাপের ফিচার পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ওয়াবেটাইনফোর বরাত দিয়ে ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যমে গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠানোর আগে সেটি শোনার সুযোগ দেবে কর্তৃপক্ষ। ওয়াবেটাইনফোর সরবরাহ করা স্ক্রিনশটে দেখা গেছে, ভয়েস মেসেজ রেকর্ড করার পর ‘সেন্ড’ আইকনের পাশে ‘রিভিউ’ অপশন থাকবে। এই রিভিউ অপশনে ক্লিক করেই ব্যবহারকারীরা বুঝতে পারবেন যে তার ভয়েস মেসেজে কোনও ভুল আছে কিনা।

ভয়েস মেসেজ রিভিউয়ের অপশনটি এখনও তৈরি করা হচ্ছে। এ পর্যন্ত কোনও ব্যবহারকারীই এ ধরনের ফিচার ব্যবহারের সুযোগ পাননি, এমনকি বেটা ব্যবহারকারীদের জন্যও এটি উন্মুক্ত করা হয়নি। ভবিষ্যতের আপডেটে আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু করা হবে।

/এইচএএইচ/আইএ/
সম্পর্কিত
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
হোয়াটসঅ্যাপের মতো নতুন মেসেজিং অ্যাপ আনছে এক্স, থাকছে যেসব সুবিধা
হোয়াটসঅ্যাপে আসছে ‘স্পয়লার’ ফিচার, ট্যাপ না করলে দেখা যাবে না বার্তা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম