বাংলাদেশ থেকে ৬০০ জিবিপিএস ব্যান্ডউইথ নিচ্ছে সৌদি আরব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২১, ২২:১১আপডেট : ১২ মে ২০২১, ২৩:১৬

বাংলাদেশ থেকে ৬০০ জিবিপিএস (গিগাবিটস পার সেকেন্ড) ব্যান্ডউইথ নিচ্ছে সৌদি আরব। এ বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে বলে বুধবার (১২ মে) রাতে জানিয়েছেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান।

মঙ্গলবার (১১ মে) বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে এই চুক্তি সম্পাদিত হয়।  

মশিউর রহমান জানান, সৌদি টেলিকম কোম্পানির (এসটিসি) সঙ্গে ব্যান্ডউইথ রফতানির চুক্তি করেছে বিএসসিসিএল।

জানা গেছে, এই চুক্তির ফলে বাংলাদেশ এককালীন ৩ দশমিক ৬ মিলিয়ন ডলার পাবে সৌদি আরবের কাছ থেকে। এছাড়া প্রতি বছর রক্ষণাবেক্ষণ চার্জ বাবদ বাংলাদেশ পাবে ১ লাখ ২০ হাজার ডলার। রক্ষণাবেক্ষণ বাবদ প্রাপ্ত অর্থ সরাসরি পাবে না বাংলাদেশ।  বাংলাদেশকে সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণ বাবদ যে অর্থ কনসোর্টিয়ামকে পরিশোধ করতে হয়, সেখান থেকে এই পরিমাণ অর্থ বাদ যাবে। সৌদি আরব তাদের দেশের প্রান্ত থেকে এই সক্ষমতা ব্যবহার করবে।

চুক্তির মেয়াদ সম্পর্কে জানতে চাইলে বিএসসিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘চুক্তির মেয়াদ সাবমেরিন ক্যাবলের লাইফ টাইম, যদি না কোনও পক্ষ চুক্তি বাতিল করতে চায়। এক হিসাবে দেখা গেছে, সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৫) লাইফ টাইম এখনও ২০ বছর রয়েছে।

মশিউর রহমান আরও বলেন, ‘‘সৌদি আরব যে ব্যান্ডউইথ নেবে, তা আমাদের ‘আন-ইউজড ক্যাপাসিটি’, যাকে বলা হয় ‘ডার্ক ক্যাপাসিটি’।  এই ক্যাপাসিটি ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, ওরা অ্যাক্টিভেট করে নেবে। আমাদের কিছুই করতে হবে না।’

সৌদি আরব এই ব্যান্ডউইথ নিলেও দেশে ইন্টারনেট ব্যবহারে কোনও প্রভাব পড়বে না বলে জানান সংশ্লিষ্টরা।

/এইচএএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
চার টেরাবাইট ব্যান্ডউইথ সরবরাহের মাইলফলকে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
‘সরকারি প্রতিষ্ঠানের ব্যান্ডউইথের জন্যও ট্যারিফ বেঁধে দেওয়া হবে’
২০৩৩ সালের মধ্যে পঞ্চম সাবমেরিন ক্যাবল স্থাপিত হবে
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী