৫০ লাখ গ্রাহককে ফ্রি কল ও ইন্টারনেট দিচ্ছে বাংলালিংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২১, ১৬:১০আপডেট : ১৯ মে ২০২১, ১৬:১৪

করোনা মহামারিতে যারা রিচার্জ করতে পারেননি তাদের জন্য বিশেষ ভয়েস কল ও ডেটা (ইন্টারনেট) অফার চালু করেছে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক। বাংলালিংকের প্রায় ৫০ লাখ প্রি-পেইড গ্রাহক এই বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন। বুধবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলালিংক এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব বাংলালিংক গ্রাহক গত ১৫ এপ্রিলের পরে রিচার্জ না করায় সিম ব্যবহার করতে পারেননি তারা প্রত্যেকে বিনা মূল্যে ১০ মিনিট টকটাইম ও ১০০ এমবি ডেটা ব্যবহার করতে পারবেন। ৭ দিন মেয়াদের এই অফারটি পেতে গ্রাহকদের ডায়াল করতে হবে *৮৮৮#। অফারটি নেওয়া যাবে ৩১ মে পর্যন্ত।

বাংলালিংকের পরিচালক (বিপণন) সৌরভ প্রকাশ খারে বলেন, গ্রাহকরা যাতে ডিজিটাল উপায়ে তাদের পরিবার ও নিকটজনের সঙ্গে যুক্ত থাকতে পারেন সেজন্য আমরা বিশেষ সুবিধা দেওয়া অব্যাহত রাখবো।

উল্লেখ্য, গত বছর লকডাউনের সময় গ্রামীণফোন ও রবি তার গ্রাহকদের (নির্দিষ্ট সময়ে রিচার্জ করতে পারেননি) ফ্রি ভয়েস কল ও ইন্টারনেট উপহার দিয়েছিল।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
নিজেদের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে ‘শাওমি ১৭টি’
শুধু জীবাণু নয়, বাথরুমে মোবাইল ব্যবহারে বাড়তে পারে আরও ঝুঁকি
মোবাইল টাওয়ারের বিকিরণের ক্ষতি নির্ণয়ে হাইকোর্টের নির্দেশ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম