গুগল ফটোজের ‘লকড ফোল্ডার’ ফিচার যেভাবে কাজ করবে

দায়িদ হাসান মিলন
১৩ জুন ২০২১, ১০:১৯আপডেট : ১৩ জুন ২০২১, ১০:১৯

কিছুদিন আগে গুগল ফটোজে ‘লকড ফোল্ডার’ নামের একটি ফিচার আনার ঘোষণা দেয় গুগল। এবার এই ফিচারটি পিক্সেল ফোনের জন্য চালু হচ্ছে। ধাপে ধাপে এটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে কীভাবে এই ফিচার কাজ করবে সেটিও জানিয়েছে তারা।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেক রাডার এক প্রতিবেদনে জানায়, গুগল ফটোজের লকড ফোল্ডার ফিচারের সাহায্যে আপনার গুরুত্বপূর্ণ ছবি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত আলাদা একটি ফোল্ডারে রাখতে পারবেন। এতে আপনার গুরুত্বপূর্ণ বা ব্যক্তিগত এসব ছবিতে অন্য কেউ প্রবেশ করতে পারবে না।

শুরুতে শুধু গুগল পিক্সেল ফোন ব্যবহারকারীরাই এই ফিচার ব্যবহারের সুযোগ পাবেন। ইতোমধ্যে অনেক পিক্সেল ব্যবহারকারী ফিচারটি ব্যবহার করতে পারছেন। বাকিদের জন্যও দ্রুতই কার্যকর হবে লকড ফোল্ডার। তবে গুগল বলছে, বছরজুড়ে আরও অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য এই ফিচার চালু করা হবে।

যেভাবে কাজ করবে লকড ফোল্ডার ফিচার

লকড ফোল্ডারে ছবি রাখতে চাইলে প্রথমেই অ্যান্ড্রয়েডের ক্যামেরা অ্যাপ ওপেন করুন। এরপর ক্যামেরার ডান কোণায় ‘ফোল্ডার’ অপশন পাবেন। সেখান থেকে ‘লকড ফোল্ডার’ সিলেক্ট করতে হবে। এবার ছবি তুলুন বা ভিডিও করুন। ছবি তোলা শেষে ‘প্রিভিউ’ অপশনে গিয়ে প্রয়োজনে এডিটও করা যাবে। সবশেষে ‘মুভ’ অপশনে সিলেক্ট করলে ছবি বা ভিডিওটি আপনার লকড ফোল্ডারে চলে যাবে।

লকড ফোল্ডারে রাখা সব ছবি দেখতে হলে প্রথমেই অ্যান্ড্রয়েড ক্যামেরা অ্যাপের ওপরের দিকে ডান কোণায় ‘গ্যালারি’ আইকনে ক্লিক করুন। এরপর ‘লাইব্রেরি’ অপশন থেকে ‘ইউটিলিটিস’ অপশনে যেতে হবে। এখানে আপনি লকড ফোল্ডারটি পাবেন। সবশেষে নির্ধারিত পাসওয়ার্ড দিয়ে লকড ফোল্ডারে প্রবেশ করুন।

লকড ফোল্ডার ফিচার সম্পর্কে গুগল এক পোস্টে জানিয়েছে, এই ফোল্ডারে থাকা সব ছবি শুধুই ফোনে সেভ থাকবে। অর্থাৎ এগুলোর কোনও ব্যাকআপ থাকবে না। ফলে এসব ছবি গুগল ফটোজের মেমরি, শেয়ারড অ্যালবাম বা অন্যকোনও অ্যাপে দেখা যাবে না। লকড ফোল্ডারে রাখা ছবির ব্যাকআপ সুবিধা না থাকায় আপনার ফোন হারিয়ে গেলে ছবিগুলো আর পাওয়া যাবে না।

/এইচএএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক