সব পণ্যে ফেস আইডি আনতে পারে অ্যাপল

ইশতিয়াক হাসান
২৯ জুলাই ২০২১, ১৩:৪২আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৩:৪২

বর্তমানে অ্যাপলের অল্প কিছু পণ্যে ফেস আইডি সুবিধা রয়েছে।  এর মধ্যে রয়েছে আইপ্যাড এবং আইফোন। এছাড়া অ্যাপলের অন্যান্য পণ্যে শুধু টাচ আইডি ব্যবহার করা হয়। তবে সম্প্রতি মার্ক গুরম্যানের পাওয়ার অন নিউজলেটারের বক্তব্য অনুসারে হয়তো এর একটি আমূল পরিবর্তন আসবে।

গুরম্যান দাবি করছেন, অ্যাপল তার আগামীর সব পণ্যে অথবা বেশিরভাগ পণ্যে ফেস আইডি আনার পরিকল্পনা করছে। তিনি আরও দাবি করেন, অ্যাপল পরিকল্পনা করছে আগামী প্রযুক্তির বাজারে তাদের ম্যাক, আইপ্যাড, আইফোন- এসব পণ্যে ফেস আইডি নিয়ে আসবে। সম্ভবত অ্যাপল তাদের আগামী পণ্যে টাচ আইডি বাদ দিয়েও দিতে পারে বলে তিনি মন্তব্য করেন।  কেননা এর চেয়ে ফেস আইডি তুলনামূলক সস্তা এবং নিরাপত্তার মানেও টাচ আইডির চেয়ে উন্নত।

গুরম্যান আরও জানান, বর্তমানের ম্যাকে ফেস আইডি নেই। তার একটি কারণ হতে পারে এর ডিসপ্লে অনেক পাতলা এবং এটাতে ডেপথ সেন্সর কাজ করবে না। 

সংবাদ মাধ্যম উবার গিজমো জানায়, সব মিলিয়ে অ্যাপল যদি তাদের ভবিষ্যতের সব পণ্যে ফেস আইডি নিয়ে আসে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
কেন ক্ষতিপূরণ দিতে চায় অ্যাপল, কারা পাবে?
অ্যাপলে নতুন সিইও: পারফরম্যান্স, দাম আর নতুন ফিচারের সমীকরণ
বিদায় নিচ্ছেন টিম কুক, অ্যাপলের সিইও পদে নতুন মুখ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম