‘দেশের বাইরে থেকে সুরক্ষা সাইটে বহুবার সাইবার হামলা হয়েছে ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২১, ২০:৫০আপডেট : ১২ আগস্ট ২০২১, ২০:৫০

সাইবার নিরাপত্তার বিষয়ে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে ডিজিটাল নিরাপত্তা এজেন্সি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও বাংলাদেশ বিমান বাহিনীর আওতাধীন সাইবার ওয়ারফেয়ার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি পরিদফতরের মধ্যে এক ত্রি-পক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।  এই অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

বৃহস্পতিবার (১২ আগস্ট) আইসিটি বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সমঝোতা স্মারকে সই করেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সির পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. আবদুস সাত্তার সরকার, বিজিডি ই-গভ সার্টের পরিচালক তারেক এম. বরকতউল্লাহ ও বাংলাদেশ বিমান বাহিনীর সাইবার ওয়ারফেয়ার ও তথ্যপ্রযুক্তি অধিদফতরের পরিচালক এয়ার কমোডর মো. তৌহিদুল ইসলাম।

এ উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘সাইবার নিরাপত্তা নিশ্চিত করা একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়।  এজন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা।’  তিনি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা এজেন্সির বিজিডি ই-গভসার্ট সাইবার সুরক্ষায় কাজ করছে।  এ টিমকে আরও বেশি শক্তিশালী করা হচ্ছে।’ 

পলক বলেন, ‘বাংলাদেশ ব্যাংক, এনআইডি ও পাসপোর্টের মতো ২৭টি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো চিহ্নিত করা হয়েছে। এসব পরিকাঠামো সুরক্ষায় আইসিটি বিভাগ কাজ করছে।’  প্রতিনিয়ত একটা মহল সাইবার হামলা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘করোনা টিকার নিবন্ধন সাইট ও অ্যাপ যাতে বন্ধ হয়ে যায়, সেজন্য দেশের বাইরে থেকে ‘সুরক্ষা’য় বহুবার সাইবার হামলা চালানো হয়েছে।  আমাদের সংশ্লিষ্ট অভিজ্ঞ জনবল তা ভালোভাবেই মোকাবিলা করেছে।’’ 

এ সময় উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী প্রধান এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল আলম, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মো. খায়রুল আমীন ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম