জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কম্পিউটার সমিতির তিন দিনের কর্মসূচি

টেক ডেস্ক
১৬ আগস্ট ২০২১, ০০:০২আপডেট : ১৬ আগস্ট ২০২১, ০০:০২

স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তিন দিনের কর্মসূচি নিয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি।

কর্মসূচির দ্বিতীয় দিন জাতীয় শোক দিবসে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. শাহিদ-উল-মুনীরের নেতৃত্বে বিসিএস’র কার্যনির্বাহী কমিটি ও বিসিএস সদস্যরা রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।

রবিবার (১৫ আগস্ট) বিসিএস কার্যনির্বাহী কমিটি ও অন্য সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এছাড়া শোক দিবসে বাদ জোহর রাজধানীর ধানমন্ডিতে বিসিএস কার্যালয়ে হাইব্রিড পদ্ধতিতে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  এ দিন বিসিএস কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

তিন দিনের কর্মসূচির প্রথম দিন ১৪ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিসিএস আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে।  শহীদ বুদ্ধিজীবী ডা. এ এফ এম আব্দুল আলীম চৌধুরীর কন্যা ডা. নুজহাত চৌধুরী সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করেন। 

প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল নিজস্ব স্যাটেলাইট। ৪৩ বছর পর সেই স্বপ্ন বাস্তবায়ন করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বৈষম্যমুক্ত আত্মনির্ভরশীল সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্নে মাত্র সাড়ে তিন বছরে ভিত্তি রচনা করেছিলেন।’ 

দ্য এডিটর গিল্ড বাংলাদেশ’র সভাপতি ও বিসিএস উপদেষ্টা মোজাম্মেল হক বাবু বলেন, ‘বঙ্গবন্ধুর প্রিন্সিপালটি ছিল খুবই সরল। ‍উনি ছিলেন মাটির নেতা।  জাতীয়তাবাদী নেতা।  হাজার বছরের বাঙালি ইতিহাসের সফল শেষ নায়ক, যিনি বাঙালি জাতিকে একটি স্বাধীন দেশ উপহার দিতে সক্ষম হয়েছেন। সেজন্য আমি ১৫ আগস্টকে শোক দিবস বলি না। মাঝে মাঝে শক্তি দিবস বলতাম।  এখন বলি চেতনা নবায়নের দিবস।’

বিসিএস থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ আগস্ট (সোমবার) ‘প্রযুক্তির উত্থান: শেকড়ে বঙ্গবন্ধু’ শীর্ষক আরও একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই সভায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম